রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত নুরশাদ আলী, আসামীরা ধরা ছোয়ার বাইরে

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী তানোর তালন্দ ইউনিয়নের নারায়নপুর গ্রামে জমিজমা সংক্রান্ত ঘটনার জের ধরে স্বশস্ত্র হামলা ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারী কোপানোর ঘটনায় আহত নুরশাদ আলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় আহতর ভাই এরশাদ আলী বাদি হয়ে ৮ জনকে আসামী করে থানায় মামলা করলেও কেউ গ্রেফতার হয়নি। এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে।

মামলার এজহারে বাদী অভিযোগ করেছেন, জমি-জমা সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে আসামীদের সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার দুপুরে নারায়নপুর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে মতিউর রহমান, মশিউর রহমান ও তার বোন মরিয়ম, মশিউর রহমানের স্ত্রী নুরবানু, মতিউর রহমানের স্ত্রী শাহিনুর বেগম, মশিউর রহমানের মেয়ে মোহনা খাতুন এবং নগরীর খান সামারচক এলাকার আবুল হায়াত সুনু ও তার ছেলে আরিফ মাহমুদ যুবরাজ সহ অজ্ঞাতনামা আসামীরা ধারালো হাসুয়া, লোহার রড, লোহার শাবল, কোদাল, চাপাতি, রামদা ইত্যাদি নিয়ে তানোর থানাধীন ৫নং তালন্দ ইউনিয়নের নারায়নপুর গ্রাম তার বসত-বাড়িতে হামলা চালায়।

আসামী মরিয়ম বিবি ও আবুল হায়াত সুনু মিয়া তার কাছে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা দিতে অপারগতা দেখালে আসামীরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় তিনি আসামীদের গালিগালাজ করতে নিষেধ করলে মরিয়ম বিবি এর হুকুমে সকল আসামীরা তাকে এলোপাথাড়ি মারপিট শুরু করে। এ সময় তার ছোট ভাই নুরশাদ আলী তাকে রক্ষা করার জন্য এগিয়ে আসলে আসামী মশিউর রহমান ধারালো হাসুয়া দিয়ে নূরশাদের মাথায় কোপ মারে, এতে নূরশাদের মাথার চাঁদির বাম মাথার খুলির হাড় ভেঙ্গে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরো উল্লেখ করা হয়েছে আসামী মতিউর রহমান হাসুয়া দিয়ে নুরশাদের মাথার ডান পার্শ্বে কোপ দিলে মাথার খুলি হাড়ভেঙ্গে যায়। অন্য আসামীরা ধারালো চাপাতি দিয়ে নূরশাদের মাথার পিছনে আঘাত করে। আসামীরা বাদি ও তার ভাইকে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ছিলা, ফোলা ও কালশিরা জখম করে। শুধু তইনয় আসামীরা শয়ন কক্ষের আলমারীতে থাকা ১ ভরি ওজনের স্বর্ণালংকার এবং এইচ.কে. এগ্রো এর ব্যবসার নগদ পাঁচ লক্ষ টাকা চুরি করে নেয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আশংকাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাদীর অভিযোগ ইউনিয়ন পরিষদের চৌকিদার গ্রামের দুইজন মেম্বারসহ সাধারণ মানুষ আসামি মতিউর রহমান সহ বাহির থেকে আসা ভাড়াটে সন্ত্রাসীদের পুলিশের গাড়িতে তুলে দেয়। পুলিশ বড় অংকের অর্থের বিনিময়ে থানায় নেয়ার আগেই তাদের ছেড়ে দেয়। এদিকে ভিকটিম হাসপাতালে মৃত্যুও সাথে পাঞ্জা লড়লেও আসামীরা ধরা ছোয়ার বাইরে রয়েছে। এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এব্যাপারে তানোর থানার ওসি জানান, তাদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে। আসামীরা বাড়ীতে না থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin