বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে প্রতিবন্ধী নারীদের সেলাই প্রশিক্ষণ’র উদ্বোধন

  • প্রকাশ সময় বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৩৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিবন্ধী ও তাদের পরিবারের ব্যক্তিদের বুটিক ও উন্নত সেলাই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। বুধবার বেলা সাড়ে ৩টার দিকে উত্তরন সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড, সেভদি ন্যাচার এন্ড লাইফ এর অর্থায়নে, উত্তরন সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ও কল্পনা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা প্রকল্পটি বাস্তবায়ন করছে। নগরীর বিনোদপুর ধরমপুরের সয়মুদ্দিন মোড়ে ট্যালেন্ট কিন্ডার গার্টেন এর শ্রেণি কক্ষে আয়োজিত উদ্বোধনীতে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কল্পনা প্রতিবন্ধী সংস্থার সভাপতি সোহেল রানা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার এ.কে.এম জামান জুয়েলে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাসিক সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর আয়শা খাতুন, সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও উত্তরন সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর চেয়ারম্যান মিজানুর রহমান, রোটারী ক্লাব অব রাজশাহীর সভাপতি রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু, ট্যালেন্ট কিন্ডার গার্টেন এর প্রধান শিক্ষক বদিউজ্জামান, মাসুদ রানা ও সাকিলুর রহমান সোহাগসহ অন্যান্য অতিথি ও প্রতিবন্ধী ব্যাক্তিবর্গ।

অতিথিবৃন্দ প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান। সেইসাথে প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের সেলাই মেশিন প্রদান করার আশ^াস প্রদান করেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin