বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে ফাঁকা বাড়ি থেকে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

  • প্রকাশ সময় সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানার রায়পাড়া এলাকার একটি বাড়ি থেকে শ্রীমতি রানী (৫০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রোববার (১৫ সেপ্টেম্বর) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। রানী ঐ এলাকার মৃত অজয়ের স্ত্রী।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, নিহত রানীর আপন বলতে কেউ নেই। গত পাঁচ বছর আগে স্বামী মারা গেছেন। স্বামীর মৃত্যুর পর তিনি বাড়িতে একাই থাকতেন। রোববার রাতের কোনো এক সময় তাকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়।

সোমবার সকালে রানীর প্রতিবেশীরা তার বাড়ি গিয়ে ঘরের দরজা খোলা পান এবং মেঝেতে তার গলা কাটা মরদেহ দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় মহানগরীর শাহ মখদুম থানায় হত্যা মামলা করা হবে বলে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin