সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে জাতির পিতার জন্মবার্ষিকী

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৪৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপন হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে রাজশাহীর সিএনবি মোড়ে জাতির পিতার ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে রাজশাহী সিটি কর্পোরেশনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ব্যাপক কর্মসূচি পালন করছে রাজশাহী জেলা প্রশাসন, রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।
রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে এদিন সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ১০টায় বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন- রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ ও রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।


এছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন, রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুলি বাতেন, আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, জেলা পরিষদ, বিএমডিএ, বিএআরটিএ, মহিলা বিষয়ক অধিদপ্তর, শিশু একাডেমি, যুব উন্নয়ন অফিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর মুক্তিযোদ্ধা কমান্ড, ফায়ার সার্ভিস, কারা অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ান্ত্র অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা পরিবার, নৌ পুলিশ, ডায়াবেটিস নার্সিং ইন্সটিটিউট, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠির কার্যালয়সহ সরকারী ও বেসরকারী অন্যান্য প্রতিষ্ঠান।
জন্মদিন উপলক্ষে সকাল সাড়ে ১০টায় রাজশাহী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মদিনের কেক কাটা হয়। এরপর বেলা পৌনে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার’ শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সাভায় সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আব্দুল জলিল। প্রধান অতিথির বক্তব্য রাখেন- রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আক্তার রেনী, বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান। প্রধান আলোচক ছিলেনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎ কুমার সাহা। পরে বেলা ১২টায় সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে, গণযোগাযোগ অধিদপ্তরের রাজশাহী কার্যালয় ও বিভাগীয় পাবলিক লাইব্রেরি শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে বঙ্গবন্ধুর জীবনী ও মহান মুক্তিযুদ্ধভিত্তিক পুস্তক, ডকুমেন্টারি প্রদর্শন ও ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করছে।
বিকেল ৪টায় রাজশাহী কালেক্টর মাঠে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিশাল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি বঙ্গবন্ধু চত্বর থেকে শুরু হয়ে কালেক্টরেট মাঠ পর্যন্ত বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এরপর জেলা প্রশাসনের উদ্যোগে সুবর্ণজয়ন্তী মেলার উদ্বোধন করা হবে।
এদিন বাদ যোহর মসজিদে এবং বিকেল থেকে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে জাতির পিতার জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল, কেন্দ্রীয় কারাগার, শিশু পরিবার, শিশুসদন, শিশু বিকাশ কেন্দ্র, ছোটমনি নিবাস ও এতিমখানাসমূহে এতিম ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মিষ্ঠান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন করা হচ্ছে।


এছাড়া সকল শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল থেকে স্বাস্থ্যবিধি মেনে আলোচনাসভা, রচনা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হচ্ছে। শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও দেয়ালিকার মাধ্যমে শিশু ভাবনা প্রকাশের ব্যবস্থা করেছে।
রাসিক, জেলা পরিষদ, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন ভবন ও প্রতিষ্ঠানের মালিকগণ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, স্থাপনা, সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের ভবনসমূহের সৌন্দর্যবর্ধণ, আলোকসজ্জাকরণ ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে।
এদিকে, বঙ্গবন্ধুর জন্মদিন পালনে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে শুরু হয়েছে ৭ দিনব্যাপী বইমেলা। নবজাগরণের উদ্যোগে শুরু হওয়া এই বইমেলা প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin