নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের আয়োজনে ৯ম বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার সকালে রাজশাহী রেলওয়ে মাঠে বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি-বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি ও দৈনিক সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের সিনিয়র সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সচিব ফারুক হোসেন ও অর্থ সচিব আলমগীর হোসেন।
গোল্ডেন টাচ ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ডা. রেজাউল করিম এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের ক্রীড়া সচিব সাইদুর রহমান, বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের অন্তর্গত কশিয়াডাঙ্গা থানার সভাপতি আরফিুল ইসলাম সবুজ, রাজপাড়া থানার সভাপতি ফেরদৌস সরকার মুকুল, মতিহার থানার সভাপতি খলিলুর রহমান, সচিব বদিউজ্জামান বাদল ও চন্দ্রিমা থানার সভাপতি ইয়াসমিন আরাসহ অত্র সোসাইটির অন্তর্গত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকসহ সকল শিক্ষার্থী এবং অভিভাবকগণ।
বিশেষ অতিথি, প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যে শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।