রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ

  • প্রকাশ সময় শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৭৩ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের আয়োজনে ২০২৫ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করা হয়। শনিবার বিকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদপত্র বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের মেধা ও মননশীল বিকাশে শিক্ষক-অভিভাবক সকলকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। শিক্ষার পাশাপাশি শিশুকে খেলাধুলার সুযোগ দিতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের দক্ষ ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলে আগামী দিনে দেশের হাল তোমাদেরই ধরতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে আগামীতে মেয়র শিক্ষা বৃত্তি প্রদান করা হবে। মেধাবী শিক্ষার্থীদের জন্য রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় মেয়র শিক্ষা পদক প্রদান করা হবে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী বিভাগের সভাপতি গোলাম সারওয়ার স্বপন। তিনি বলেন, এই সংগঠন কমলমতি শিশুদের এগিয়ে নিতে দীর্ঘদিন থেকে কাজ করে আসছে। প্রতি বছর রাজশাহী মহানগর ও জেলার বিভিন্ন কিন্ডার গার্টেন হতে শত শত শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করছে এবং কৃতিত্বে সাথে পাশ করছে। আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিন্ডারগার্টেন সোসাইটি রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী বিভাগের সচিব ইয়াকুব আলী, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য শেখ সাদী মোহাম্মদ আলী এবং পিনাকল স্টাডি হোমের সভাপতি ও লফস-এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন লাকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটি, রাজশাহী মহানগরের সচিব ফারুক হোসেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin