রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বিএনপি’র প্রতিবাদ মিছিল

  • প্রকাশ সময় শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা ও মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের শুক্রবার বিকেলে আয়োজনে প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। গত ৩ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০ টায় থেকে দুপুর ১ টা পর্যন্ত পবা উপজেলায় ১২ টি হাটের “বাংলা ১৪৩২ সনের জন্য ইজারার দরপত্র” দাখিলের সময় শাহমখদুম থানার পবা উপজেলা পরিষদ ইউএনও অফিসে দরপত্র জমা নিয়ে সংঘর্ষের সৃষ্টি হয়। এক পর্যায়ে সন্ত্রাসীরা ফাঁকা গুলি ছুঁড়ে এবং হাতবোমা ফাটিয়ে বক্সটি ভাংচুর করে দাখিলকৃত দরপত্রগুলো ছিনতাই করে নিয়ে যায়। এই ঘটনা নিয়ে বিএনপি নেতা নাসির হোসেন অস্থিরকে জড়িয়ে বিভিন্ন মিডিয়ায় অসত্য প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

এই ধরনের মিথ্যা বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত, মানহানিকর ও অবাস্তব সংবাদ প্রচার ও প্রকাশের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা রাজশাহী কলেজের সামনে থেকে মিছিল নিয়ে নগরীর বিন্দুর মোড়ে গিয়ে শেষ করেন। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করবেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য স্বপন । প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর কৃষক দলের আহ্বায়ক শরফুজ্জামান শামীম ।

মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য বিল্টু, রাজশাহী মহানগর তাঁতি দলের সভাপতি কাজল, জেলা তাঁতি দলের সভাপতি বাদশা, রাজশাহী মহানগর কৃষক দলের সদস্য সচিব আশরাফুল ইসলাম আশরাফ, কেশরহাট পৌর বিএনপি নেতা তুষার, রাজশাহী মহানগর তাঁতী দলের সাধারণ সম্পাদক মিলন ও জেলা তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক সাকিবসহ রাজশাহী মহানগর কৃষক দলের সকল যুগ্ম আহ্বায়কগণ, বোয়ালিয়া থানা, শাহ মখদুম থানা, রাজপারা থানা, চন্দ্রিমা থানা, কাশিয়াডাঙ্গা থানা ও মতিয়ার থানা কৃষক দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল আমিন ইসলাম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin