নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের পক্ষ থেকে উপহার বস্ত্র সামগী বিতরণ করা হয়। শনিবার বিকেলে রাজশাহী মহানগরের অন্তর্গত ২৭নং ওয়ার্ড বিএনপি পরিবারের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শাফিক, যুবদল রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন রিমন।
উপস্থিত ছিলেন ২৭নং ওয়ার্ড বিএনপি নেতা সাইদুর রহমান সিটু, মঞ্জুর রহমান খন্দকার বাবু ও রফিকুল ইসলাম। রাজশাহী মহানগর জাসাস এর আহ্বায়ক এডভোকেট রজব আলীর সঞ্চালনায় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইমতিয়াজ আহমেদ টারজান। উপস্থিত ছিলেন সাবেক ছাত্রদল নেতা নবাব আলী ও ইফতিয়াজ আহমেদ নিশিরসহ বিএনপি, অঙ্গ ও সহযোগিসংগঠনের অন্যান্য নেতাকর্মী।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বিএনপি সর্বদা জনগণের কথা বলে এবং জনগণের সাথে ও পাশে থেকে সর্বদা উপকার করে। এরই ধারাবাহিকতায় আজকে এই বস্ত্র বিতরণ। এটা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তারা। তারা আরো বলেন, আগামী বছরের ফেব্রুয়ারী মাসে দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নিয়ে নির্বাচন কমিশন প্রস্তুতি শুরু করেছে। কিন্তু জনসমর্থহীন দলগুলো এই নির্বাচন পেছানোর জন্য ষড়যন্ত্র শুরু করেছে। শুধু তাইনয় একটি দল পিআর পদ্ধতি নিয়ে উঠেপড়ে লেগেছে। ঐসব দলের এই আশা কোনদিন পুরণ হবেনা বলে উল্লেখ করেন তারা। নির্বাচন নিয়ে কোন তালবাহানা বরদাস্ত করা হবেনা। প্রয়োজনে বিএনপি আবারও রাজপথে নেমে কঠোর আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারী দেন তারা।