সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে বিএনপি নেতা হাজী শহীদ এর দাফন সম্পন্ন

  • প্রকাশ সময় শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২০০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজশাহী মহানগর বিএনপির অন্তর্গত ১নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি ও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির অন্যতম সদস্য আলহাজ্ব শহীদ আলম নামাজে জানাযা শুক্রবার বাদ জুম্মা হড়গ্রাম মুন্সিপাড়া ঈদগাহ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাঁকে হড়গ্রাম মুন্সিপাড়া গোরস্থানে দাফন সম্পন্ন হয়। আগামী সোমবার বাদ আসর তার নিজ বাসভবনে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

জানাযায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও রাজশাহী জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক, জয়নুল আবেদিন শিবলী ও মুক্তার হোসেন, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী, মহিতার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী, জেলা বিএনপির সদস্য রায়হানুল আলম রায়হান, শাহ মখদুম থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন ও পবা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ।

এছাড়াও কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মজিউল আহসান হিমেল, রাজশাহী মহানগর ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামীম রেজা, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, সাবেক আহ্বায়ক আব্দুল কাদের বকুল, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হাসনাইন হিকোল, মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাসিক ১৫নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৪নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর টুটুল, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবকে সভাপতি আকবর আলী জ্যাকি, হড়গ্রাম নিউমার্কেট বাজার কমিটির সদস্য টুনটুন আহমেদ, মোহন আলী ও আবু তাহের সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী, আত্মীয়স্বজন ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আলহাজ্ব শহীদ আলম বৃহস্পতিবার সকাল ১০.২০ টায় ঢাকা এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না—–রাজিউন)। তিনি রোজার মধ্যে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে প্রথমে রাজশাহীতে চিকিৎসা নেন। এখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হেলিকপ্টারে করে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin