নিজস্ব প্রতিবেদক: ‘জনগণের জন্য ডাক, স্থানীয় পরিষেবা, বৈশ্বিক পরিসর’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহী পালিত হয় বিশ্ব ডাক দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় নগরীর লক্ষিপুরের ডাক বিভাগের কার্যালয়ের সামনে থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ডাক বিভাগের কার্যালয়ে এসে শেষ করেন। এরপর অত্র প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপস্থিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উত্তরাঞ্চল পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম তিনি তাঁর বক্তব্যে বলেন, ডাক বাক্স, ডাকঘর ও ডাকপিয়ন এসব শব্দ আজকের যুগে খুব প্রয়োজনীয় না হলেও একসময় মানুষের মন এসবেই পড়ে থাকতো। দিনের পর দিন অপেক্ষা করে থেকেছে ডাকপিয়নের জন্য। সবই এখন আধুনিকতার আলোতে পুরাতন গুলো শুধু স্মৃতিতে ঠাঁই নিয়েছে।
তিনি বলেন, এখন ডিজিটাল যুগে এসে আগের আবেদন হারিয়ে গেলেও ডাক বিভাগকে নিয়ে সময়োপযোগী চিন্তাভাবনা করছে সরকার। সে অনুযায়ী ইতোমধ্যে কিছু কার্যক্রমও গ্রহণ করা হয়েছে। বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় গত বছরই জানিয়েছিল। বড় চ্যালেঞ্জ ছিলো চিঠিপত্রের যুগ শেষ হওয়ায় দুর্দশাগ্রস্ত ডাক সার্ভিসকে একটা ভাল অবস্থানে নিয়ে যাওয়া। আমরা ইতোমধ্যে সেটা অনেকটা পেরেছি। ই-কমার্সের জন্য ডাকঘর এখন একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। প্রায় সবার আগে ডাক বিভাগ কম্পিউটার পেয়েছিলো।
দেশব্যাপী ডাকঘরের অবকাঠামো ও জনবল বর্তমানে সংকট রয়েছে। এর মধ্যে দিয়েই তারা জনগণের সেবা করে যাচ্ছেন। সেবা পরিচালনা করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। তিনি আরো বলেন, হিমায়িত খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যন্ত ও দুর্গম এলাকায় ক্রেতার হাতে পৌঁছে দিতে ডাকঘরের বিকল্প নেই। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশের ডাক বিভাগগুলো পেপারলেস হয়ে গেছে অনেক আগে থেকেই। এজন্য আমাদেরকে এই পথে এগিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, ডাক জীবন বীমা অনেক জনপ্রিয় ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। কিন্তু প্রচার প্রচারণার অভাবে তারা এই কার্যক্রমগুলো এগিয়ে নিতে কষ্ট করতে হচ্ছে। তবে এর মধ্যে দিয়ে ডাক বিভাগ এগিয়ে যাবে বলে জানান তিনি। তিনি আরো বরেন, সঞ্চয়পত্র থেকে শুরু করে ডিপোজিটে নির্ভরতার প্রতিক হয়ে দাঁড়িয়েছে ডাক বিভাগ। এই সুনাম ধরে রাখতে সততা, নিষ্ঠা ও সঠিক তথ্য প্রদান এবং নির্ভরযোগ্য প্রতিশ্রুতি দেয়ার পরামর্শ দেন তিনি। সেইসাথে জনগণের পাশে থাকার জন্য কর্মকর্তা-কর্মচারীদের আহ্বান জানান তিনি।
রাজশাহী উত্তরাঞ্চলের অতিরিক্ত পোস্টমাস্টার জেনারেল ড. মোহাম্মদ জিয়াউর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক জীবন বীমা রিজিওনাল ম্যানেজার খন্দকার মাহবুব হোসেন। রাজশাহী জিপিও এর সিনিয়র পোস্টমাস্টার মাহফুজুর রহমান। রাজশাহী পোস্টাল বিভাগ ডিপিএমজি রাকিব বিশ্বাস । এছাড়া পোস্টাল কমপ্লেক্স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে দিবসটি উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।