রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

  • প্রকাশ সময় শনিবার, ৬ জুন, ২০২৬
  • ১৮১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। দিনটি উদযাপনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। সেভ দি নেচার এন্ড লাইফ ও বাংলাদেশ বায়োডাইভারসিটি কনজারভেশন ফেডারেশন বিবিসিএফ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল এর আয়োজনে এই উপলক্ষে রাজশাহীতে কেন্দ্রীয় শহীদ মিনারে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীসহ ৬৪ জেলায় বিবিসিএফ-এর ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। রাজশাহী জেলা পরিষদের জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার অনুষ্ঠানে সেভ দি ন্যাচার এন্ড লাইফ-এর চেয়ারম্যান রোটারিয়ান মিজানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন, প্রিন্স সুলতান ইউনিভার্সিটি রিয়াদ সৌদি আরব এর প্রফেসর ড. সৈয়দ শাহ আলম, রাজশাহী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির সদস্য সচিব মাহফুজুল হাসনাইন হিকল। এছাড়াও বক্তব্য রাখেন মোঃ হাবিবুর রহমান, আহবায়ক নাগরিক ভাবনা, জাহাঙ্গীর কবির ওয়াইল্ড লাইফ ইন্সপেক্টর রাজশাহী বন বিভাগ , ইফতেখারুল হক নিপু প্লাস্টিকের বিকল্প পরিবেশবান্ধব ব্যাগ তৈরির উদ্যোক্তা।

অনুষ্ঠানে রোটারি ক্লাব অফ রাজশাহী সেন্ট্রালের নেতৃবৃন্দ, পরিবেশকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিশিষ্ট নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবেশবান্ধব, সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আয়োজক সংগঠনগুলো সকল নাগরিককে আহ্বান জানান। সেই সাথে পরিবেশ সংরক্ষণে অধিক গাছ রোপন এবং পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ থেকে নিজেকে বিরত রাখার আহ্বান জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin