বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে বিশ্ব মান দিবস পালিত

  • প্রকাশ সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ৫৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রাজশাহীতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় বিশ্ব মান দিবস পালিত হয়। বিএসটিআই বিভাগীয় অফিস, রাজশাহী’র উদ্যোগে বিশ্ব মান উপলক্ষে বিএসটিআই সম্মেলন কক্ষে বিএসটিআই’র পরিচালক প্রকৌশলী শফিউল্লাহ খান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় স্থানীয় সরকারের পরিচালক (যুগ্ম সচিব) এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোহাঃ রফিকুল আলম বেগ ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু। প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসটিআই এর পরিচালক প্রকৌশলী শফিউল্লাহ খান।

সভাপতি তাঁর স্বাগত বক্তব্যে বিশ্ব মান দিবস পালনের উদ্দেশ্য ও স্বার্থকতা, বিএসটিআই এর কার্যক্রম ও পরিচিতি এবং আন্তর্জাতিক মান সংস্থাসমূহের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে বাংলাদেশে জাতীয় মান প্রণয়নের ক্ষেত্রে বিএসটিআই’র ভূমিকার বিস্তারিত বিবরণ দেন।

প্রধান অতিথি পণ্যের মান নিয়ন্ত্রণ, ভোক্তা শ্রেণীর সচেতনতা বৃদ্ধিকরণ, বিএসটিআই’র গুরু দায়িত্ব পালন, গুণগত মান বজায় ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্য বজায় রেখে পণ্য উৎপাদন এবং ভোক্তার অধিকার সংরক্ষণ করে টেকসই, উন্নত ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করতে সকলকেই উদাত্ত আহ্বান জানান। এছাড়াও বিশেষ অতিথি তাদের বক্তব্যে-সুস্বাস্থ্য ও নিরাপদ জীবন যাপনে সঠিক মানের পণ্য উৎপাদনের উপর গুরুত্ব আরোপ করেন এবং এসডিজি এর লক্ষ্য অর্জনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় বিভিন্ন শিল্প ও বণিক সমিতির এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সরকারী, বেসরকারী ও স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং মহানগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin