রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে বৃক্ষরোপন করলেন যুবদল নেতা রবি

  • প্রকাশ সময় সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৭৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষ রোপণ করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। এ সময়ে রবি বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দ্যোগে বৈশ্বিক উষ্ণায়ন নিয়ন্ত্রণ ও সবুজানায়নের জন্য “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে সারা দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে অত্র বিদ্যালয়ে বৃক্ষরোপন করা হয়।

এসময়ে তিনি বলেন, বিশ্বব্যাপি জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের ভারসাম্য নেই। বাংলাদেশও এর বাহিরে নয়। বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম, ইটভাটা, জালানী ও পরিবারের আসবাবপত্র তৈরীর জন্য নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং তা চলমান রয়েছে। একটি দেশের ২৫ভাগ বননায়ন থাকা অত্যাবশ্যকীয়। কিন্তু বাংলাদেশে দশভাগের নিছে নেমে গেছে তা। এ অবস্থা থেকে প্রত্যাবর্তনের লক্ষ্যে সরকার প্রধান দেশব্যাপি পঁচিশ কোটি বৃক্ষরোপন করার সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে তিনিও শরীক হয়ে এই ধরনের কার্যক্রম পরিচালনা করছেন। তিনি সবাইকে একটি করে হলেও বৃক্ষরোপন করার আহ্বান জানান তিনি। পরে তিনি একটি গাছের চারা রোপন করে এর উদ্বোধণ করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিভাবক সদস্য জোবায়ের হোসেন তুষার ও বিশিষ্ট সমাজ সেবক মিটন খন্দকারসহ অভিভাবক ,শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)আনিছুর রহমান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin