রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

  • প্রকাশ সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ৫২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের উদ্দ্যোগে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৭৬তম জন্মদিন উপলক্ষে সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়। এছাড়াও ২০২০ইং সালে এসএসসিতে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে আজ বুধবার সকাল ১১টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য এমদাদুল হক লিমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা। প্রধান বক্তা ছিলেন রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিউল হক রানা। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন।

বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ সুইট, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল আলীম শিমুল, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রাহাদ, সহ-দপ্তর সম্পাদক আলিফ হোসেন রাকিব, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক, বোয়ালিয়া থানা পশ্চিম যুবদলের যুগ্ম আহবায়ক নাহিদুল ইসলাম বুলেট।

আরো উপস্থিত ছিলেন শাহমখদুম থানা যুবদলের যুগ্ম আহবায়ক শ্যামল শেখ, রাজপাড়া থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তানভির আহম্মেদ ফিরোজ, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সমপাদক মশিউর রহমান রিদয়, রাজশাহী সরকারী সিটি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান ইসলাম রুদ্র, শাহমখদুম থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নাসিম মোহাম্মদ রায়হান, বোয়ালিয়া থানা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হক রিয়াদ, বোয়ালিয়া থানা পশ্চিম ছাত্রদল নেতা আননাফি খান মনসহ রাজশাহী মহানগর ও সিটি কলেজ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য ইফতেখার আলম।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin