রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন রাজশাহীতে সিএনজি মালিক সমিতির উদ্যোগে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন রাজশাহী আরডিএ পার্কের পুকুরে মাছ অবমুক্ত ও বৃক্ষরোপর করেন আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার ভাড়া বাড়াতে চায় চালকরা

  • প্রকাশ সময় শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৬২ বার দেখা হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ সময় পর রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশার নতুন ভাড়ার তালিকা প্রস্তাব করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশাভ্যান অটোচালক দল রাজশাহী মহানগর শাখা। তাদের এই প্রস্তাবনায় ভাড়া বাড়ানোর কথা বলা হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর দোশর মন্ডলের মোড়ে একটি রেস্টুরেন্টে মতবিনিময় ও আলোচনা সভায় ভাড়া বৃদ্ধির কথা বলা হয়। সংগঠনটির আহ্বায়ক মাইনুল হক মানা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সাথে সমন্বয় করে সর্বনিম্ন ভাড়া সামান্য বাড়িয়ে এই নতুন তালিকা তৈরি করা হয়েছে। সিটি কর্পোরেশনের অনুমোদন সাপেক্ষে আগামী ১০ তারিখ থেকে নতুন এই ভাড়া কার্যকর হতে পারে। নতুন ভাড়ার তালিকাটি নগরবাসী, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবার কাছে গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

লিখিত বক্তব্যে বলা হয় যাত্রীদের উপর চাপ না ফেলে ভাড়ার পরিমাণ সামান্য (২ থেকে ৩ টাকা) বাড়ানো হয়েছে। তবে কিছু নির্দিষ্ট দূরত্বে, যেখানে ভাড়া না বাড়ালেই নয়, সেখানে সর্বোচ্চ ৫ টাকা বাড়ানো হয়েছে। সিটি কর্পোরেশনের সাথে শনিবার (১ তারিখ) মিটিং নির্ধারিত রয়েছে। ৬-৭ তারিখের মধ্যে সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী ১০ তারিখ থেকে নতুন তালিকা কার্যকর হবে। নতুন তালিকার বাইরে কোনো চালক অতিরিক্ত ভাড়া দাবি করলে বা যাত্রীদের হয়রানি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১০ তারিখের আগ পর্যন্ত বর্তমান ভাড়াতেই গাড়ি চলবে।

বক্তব্যে আরও জানান , বিগত প্রায় ১১ থেকে ১৬ বছর ধরে অটোরিকশার ভাড়ার তেমন কোনো পরিবর্তন হয়নি। দীর্ঘদিন ধরে ৫ টাকা ভাড়াতেই চালকদের সন্তুষ্ট থাকতে হচ্ছে। বর্তমান বাজারদরে এই আয়ে সংসার চালানো এবং ছেলেমেয়েদের মুখে দু’মুঠো ডাল-ভাত তুলে দেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টির দিনেও রিকশায় রিজার্ভ ভাড়া ৩০ টাকা বা ৫০-৬০ টাকার বেশি পাওয়া যায় না, যা চালকদের জন্য অত্যন্ত হতাশাজনক। এই মানবিক দিকটি বিবেচনা করেই নতুন ভাড়ার তালিকা প্রণয়ন করা হয়েছে।

ভাড়ার নতুন তালিকাটি ইতোমধ্যে সিটি কর্পোরেশনের প্রশাসক ও সচিবের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার এ বিষয়ে সিটি কর্পোরেশনে একটি গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমিকরা আশা করছেন, আগামী ৬ তারিখের মধ্যেই আলোচনা সফলভাবে শেষ হবে।

নগরবাসী ও শিক্ষার্থীদের আশ্বস্ত করে শ্রমিক নেতারা জানিয়েছেন, তারা খুব বেশি কিছু দাবি করছেন না, বরং জীবনধারণের জন্য সামান্য বৃদ্ধি চেয়েছেন। একইসাথে সাধারণ চালকদের প্রতি কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যেন নতুন তালিকা কার্যকর হওয়ার পর কোনোভাবেই যাত্রীদের জিম্মি করা না হয় বা অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

নতুন তালিকাটি আনুষ্ঠানিকভাবে নগরবাসী ও সাংবাদিকদের হাতে খুব শিগগিরই তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিকশাভ্যান অটোচালক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন, গোপাল কুমার বাবুল, আলম হোসেন, মিনারুল ইসলাম ও বাদশা রাশেল অনু প্রমুখ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin