সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • প্রকাশ সময় শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ২০১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শনিবার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট,রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে বিকেল সাড়ে ৫টায় দিকে রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্ট শ্রী শ্রী লক্ষী নারায়ণ দেব বিগ্রহ হুনুমানজিউর আখড়া মন্দিরের সামনে হতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সৈয়দ শাহিন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশীষ রায় মধু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট রাজশাহী মহানগরের সভাপতি অচিন্ত্য কুমার বিশ্বাস সান্টু ও সাধারণ সম্পাদক অশোক কুমার সাহাসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর অন্যান্য নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।

শোভাযাত্রাটি, হনুমানজিউর আখড়া মন্দিরের সামনে থেকে শুরু করে, সাহেব বাজার জিরো পয়েন্ট, মনি চত্বর,লোকনাথ স্কুলের গলি, সোনা দিঘির মোড় হয়ে মালোপাড়া, রানীবাজার, রেশমপট্টি,সাগরপাড়া, আলু পট্টি, কুমার পাড়া হয়ে পুনরায় উৎপত্তি স্থলের সামনে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে ভগবান শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে আলোচনা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin