নিজস্ব প্রতিবেদক: ২০৪১ সালে মধ্যে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করতে সরকার কাজ করে যাচ্ছেন। এসব কাজের জন্য দেশের মধ্যে নানা ধরনের উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। আর এই সব প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন সময়ে ভূমি অধিগ্রহন করছে সরকার। এরই ধারাবাহিকতায় রাজশাহী মহানগরীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করতে ভূমি অধিগ্রহন করা হয়। এতে অনেক জমির মালিক ক্ষতিগ্রস্থ হন। এই সকল ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মধ্যে বুধবার চেক বিতরণ করা হয়।
রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে রাজশাহী জেলা জেলা প্রশাসক আব্দুল জলিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মধ্যে এই চেক বিতরণ করেন। এ সময়ে তিনি বলেন, রাজশাহী জেলা প্রশাসন কার্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষনা করা হয়েছে। কোন কর্মকর্তা-কর্মচারী যদি অনৈতিকভাবে কোন অর্থ গ্রহন করে এবং তা জানতে পারলে তদন্ত সাপেক্ষে চাকুরিচ্যুত করা হবে।
তিনি আরো বলেন, অতিতে ভূমি অধিগ্রহনের চেক পেতে অনেক কষ্ট পেতেন ক্ষতিগ্রস্থরা। সেইসাথে সময়ও লাগতো অনেক। কিন্তু বর্তমান সরকার এই সমস্যা দূর করেছেন। শুধু তাইনয় জমির মূল্যও আসল থেকে তিনগুন বাড়িয়ে দিয়েছেন। প্রধান বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জনগণের সরকার। এই সরকারের আমলে সব থেকে বেশী উন্নয়ন কাজ হয়েছে। আরও অনেক মেগা প্রকল্প চলমান রয়েছে। সরকারের এই সকল কার্যত্রমে তাঁরা কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি। বক্তব্য শেষে তিনি নয়টি প্রকল্পের ৩৬ জনের মধ্যে মোট চার কোটি আঠার লক্ষ আটষট্রি হাজার চুয়ান্ন টাকা /৫৯ পয়সার চেক বিতরণ করেন।
রাজশাহী জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ শরিফুল হক এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত সহকারী কমিশনার সুমন চৌধুরীরসহ জেলা প্রশাসন ও অন্যান্য সরকারী অফিসের কর্মকর্তাবৃন্দ ও চেক গ্রহনকারীগণ।