সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা

  • প্রকাশ সময় বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ২৫১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে ভোক্তা অধিকার ও দেশের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার বেলা ১১টায় বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। মুল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাব এর সাংগঠনিক সম্পাদক প্রফেসর ড. সৈয়দ মিজানুর রহমান।

ক্যাব রাজশাহীর সহ-সভাপতি মিজানুর রহমান মিজান এর সভাপতিত্বে এবং কনজিউমার এসোসিয়েশন বাংলাদেশ (ক্যাব) রাজশাহীর সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহীর উপ-পরিচালক ইব্রাহিম হোসেন।

মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, ক্যাব পবা উপজেলার সভাপতি কাজী নাজমুল ইসলাম ও দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাব সদস্যগণ। এছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ও ক্যাব রাজশাহীর বিভিন্ন পর্য়ায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উল্লেখ করা হয়, রোমজান শেষে পবিত্র ঈদুলফিতর উপলক্ষে নগরীর পাড়ায় মহল্লায় অত্যন্ত নিম্নমানের লাচ্চা-সামাই তৈরী হচ্ছে। যে গুলো মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতকির। এ সকল লাচ্চা-সামাই ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করা এবং ভোক্তাদের না খাওয়ার জন্য অনুরোধ করা হয়। সভায় আরো উল্লেখ করা হয় বাজারে পোষাকের মূল্য অযাচিতভাবে বৃদ্ধি করা হয়েছে। যেগুলো দুই থেকে আড়াই হাজার টাকার মধ্যে ছিলো, সেগুলো একলাফে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা করা হয়েছে। এ সকল স্থানেও ভ্রাম্যমান আদালত পরিচালনা করার কথা বলেন তারা।

তারা আরো বলেন, খুচরা বা রাস্তার দোকানদের জরিমানা বা জেল দিয়ে তেমন কোন লাভ নেই। এখন থেকে উৎপাদন জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করতে হবে। সেইসাথে প্রতিটি দোকানে বিক্রয় মূল্য তালিকা প্রদর্শন ও বিক্রয় রশিদ দেয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে ভ্যাট সঠিকভাবে আদায় হবে। এটা হলে অসাধু ব্যবসায়ীরা আর পন্যের মূল্য অধিকহারে নিতে পারবেনা বলে উল্লেখ করেন তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin