রবিবার, ১০ মে ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী কলেজিয়েট স্কুল এর ২০০ বছর পূর্তিতে আলোচনা সভা প্রধানমন্ত্রী জাতিকে সকল দিক থেকে এগিয়ে নেওয়ার জন্যই এই প্রতিযোগিতার আয়োজন করেছেন: ভূমিমন্ত্রী রাজশাহী কিন্ডারগার্টেন এন্ড প্রি-ক্যাডেট স্কুল এসোসিয়েশনের সনদ ও নগদ অর্থ বিতরণ গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক অনুষ্ঠিত পবা-মোহনপুরকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই: এমপি মিলন খাদ্যশস্যে সমৃদ্ধ এবং জনকল্যাণেই খাল খনন ও সড়ক উন্নয়ন করা হচ্ছে: এমপি মিলন পবার হরিয়ানে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত জেলা পরিষদ প্রশাসক ঈশাকে মোহনপুর বিএনপির সম্মাননা প্রদান খেলাধুলা তরুণ সমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করে: এমপি মিলন রাষ্ট্রীয় সফরে রাজশাহীতে দুই মন্ত্রী ॥ শাহ মখদুম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

রাজশাহীতে মরহুম বিএনপি নেতা শহীদ আলমের পরিবারের পাশে ভূমিমন্ত্রী মিনু

  • প্রকাশ সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ১ নং ওয়ার্ড বিএনপি’র সাবেক সভাপতি মরহুম শহীদ আলম শহীদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাঁদের খোঁজ-খবর নিয়েছেন ভূমিমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। শনিবার বিকেলে নগরীর ১ নং ওয়ার্ড এলাকায় মরহুমের বাসভবনে গিয়ে তিনি এই সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে মিজানুর রহমান মিনু মরহুম শহীদ আলম শহীদের পরিবারের সদস্যদের সাথে বেশ কিছু সময় অতিবাহিত করেন এবং তাঁদের বর্তমান অবস্থার খোঁজ নেন। দল ও সাধারণ মানুষের সেবায় মরহুম শহীদের অবদানের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

মিনু বলেন, “শহীদ আলম শহীদ ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও সাহসী কর্মী। তাঁর মৃত্যুতে ১ নং ওয়ার্ড বিএনপি ও স্থানীয় সাধারণ মানুষের যে ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর পরিবারের পাশে অতীতেও ছিলাম এবং ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে সব ধরনের সহযোগিতা নিয়ে পাশে থাকব। সেইসাথে তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন, কাশিয়াডাঙ্গা থানা বিএনপির সভাপতি মাইনুল ইসলাম, সাবেক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শামীম রেজা, ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ওয়াসিম রেজা রিংকু, কাশিয়াডাঙ্গা থানা যুবদলের সাবেক আহ্বায়ক আনারুল ইসলাম ও কাশিয়াডাঙ্গা থানা ছাত্রদলের আহ্বায়ক মমিনুল ইসলাম রনিসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, মরহুম শহীদ আলম শহীদ দীর্ঘদিন ধরে ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং স্থানীয় রাজনীতিতে অত্যন্ত জনপ্রিয় মুখ ছিলেন। চলতি মাসের গত ৯ এপ্রিল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin