বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মহিষ ফেরত দিতে কাস্টমস কর্মকর্তার নানা তালবাহানা

  • প্রকাশ সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে নিজের মহিষ ফিরে পেতে নানা বিড়ম্বনায় পড়েছে রাজশাহীর পবা উপজেলার চরখিদিরপুরের আবু বাক্কার এর ছেলে সুজন। তিনি বলেন. ৮ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখ পদ্মা নদীর পানিতে তার সাতটি মহিষ ভেসে যায়। এই মহিষ গুলো ১০ নং চর বিদিরপুর বিওপি বিজিবি ক্যাম্পের পূর্ব পার্শ্বে চরে বাথানে ছিলো। এই বাথান থেকে পদ্মা নদীর পানির স্্েরাতে মহিষগুলো ভাসতে ভাসতে পার্শ্ববর্তী মানিক চর( আলাইপুর বিওপি) দিকে চলে গেলে সেখানকার স্থানীয় লোকজন মহিষগুলো উদ্ধার করেন। পরে বিজিবির জিম্মায় দিয়ে দেন। বিজিবি কাস্টমস এ জমা দেন বলে জানান তিনি।

এখন মহিষগুলো হেমতখাঁ কাস্টমস অফিসের জিম্মায় রয়েছে। সবুজ বলেন, তার মহিষ ফেরত পেতে প্রথমে তালাইমারী বিওপিতে একটি আবেদন করেন। পরে তারা ঐ আবেদন কাস্টমস অফিসে পাঠান। এছাড়াও তার মহিষ ফেরত দিতে রাজশাহী জেলা প্রশাসক একজন এনডিসিকে তদন্ত করার নির্দেশ দেন। তদন্ত শেষে তার মহিষগুলো ফেরত দিতে জেলা প্রশাসক কাস্টমস কর্তৃপক্ষকে নির্দেশ বলে জানান তিনি। জেলা প্রশাসকের নির্দেশ অনুযায়ী মহিষ দিতে চেয়ে কাস্টমস কর্মকর্তা এখন আবার তালবাহানা করছেন বলে অভিযোগ করেন সবুজ।

সবুজ বলেন, বেশ কয়েকদনি হয়ে গেলেও তিনি মহিষগুলো ফেরত পাচ্ছেনা। কাস্টমস গোডাউনে তার মহিষগুলো সঠিকভাবে খেদে না পেডয়ে এবং পরিচর্চার অভাবে মারাত্বকভাবে দুর্বল হয়ে পড়বে। এই চিন্তায় এবং মহিষ না পেয়ে সবুজ মারাত্বকভাবে ভেঙ্গে পেরেছেন। দ্রুত তার মহিষগুলো ফেরত দিতে কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন।
ভেসে আসা মহিষগুলো সবুজের তার অত্র এলাকার বাসিন্দা রুবেল আলী, বাক্কার, বাবু, দেলোয়ার ও রবিসহ অন্যান্যরাও জানান। তারা সবাই মহিষগুলো দ্রুত মালিকের হাতে হস্তান্তর করার জন্য কাস্টমস কর্তৃপক্ষের নিকট দাবী জানান।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin