নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা মানবসেবা অভিযান এর আয়োজনে শনিবার বেলা সাড়ে ১০টার দিকে সমিতির ২০০ জন সদস্যর মধ্যে আম ও মেহগণির চারশত চারা বিতরণ করা হয়। স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে অত্র সংস্থা মাসব্যাপি বৃক্ষরোপন কর্মসূচী হাতে নিয়েছে। তারই অংশ হিসেবে সংস্থার দামকুড়া শাখার সদস্যদের মধ্যে এই গাছের চারা বিতরন করা হয়।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবসেবা অভিযান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা সারওয়ার জাহান বাবু। সভাপতিত্ব করেন অত্র সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। উপস্থিত ছিলেন এলাকা ব্যবস্থাপক তাজমুল হক ও শাখা ব্যবস্থাপক শামসুল আওয়ালনসহ অত্র শাখার অন্যান্য কর্মীবৃন্দ।
বিতরণ কালে সারওয়ার জাহান বাবু বলেন, গাছ মানুষের বন্ধু। গাছ না থাকলে প্রাণীকুল বাঁচতো না। এছাড়াও গাছ সার্বক্ষনিক মানুষের উপকারে আসে। একটি ফলজও গাছ যেম পুষ্টির চাহিদা মেটায় তেমনি একটি বণজও গাছ কাঠ দেয়। আবার বিক্রি করলেও অনেক টাকা আসে। সর্বদা বিপদের বন্ধু হচেআছ গাছ। প্রাপ্ত গ্রাছগুলো যথাস্থানে রোপন করে পরিচর্যা করে বড় করার পরামর্শ দেন তিনি। এই গাছগুলো যাতে সঠিকভাবে বেড়ে উঠে তার জন্য মনিটরিং করার জন্য কর্মীদের আদেশ প্রদান করেন। বক্তব্য শেষে তিনি উপস্থিত সদস্যদের মধ্যে একটি আমের এবং একটি মেহগনি গাছের চারা বিতরণ করেন।
সভাপতি বলেন, হতদরিদ্র অসহায় ও সমিতির সদস্যদের পাশে দাঁড়ানোর লক্ষই হচ্ছে সংস্থার মুল লক্ষ। এই লক্ষ পুরনে মানবসেবা অভিযান প্রতিবছর তাদের নিজস্ব তহবিল হতে দরিদ্র ও অসহায়দের নানাবিধ সহায়তা, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি, বীর মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবাদের ভাতা প্রদান এবং প্রতিবন্ধিদের মধ্যে হুইল চেয়ার বিতরণ অব্যাহত রেখেছে বলে জানান তিনি।