মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে মানব সেবা অভিযানের অসহায়দের মধ্যে নগদ অর্থ প্রদান

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২
  • ৬৯৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মানব সেবা অভিযান সংস্থার আয়োজনে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, দরিদ্র মেধাবী শিক্ষার্থীর এ.এস.সি ফরম ফিলাপ এবং প্রান্তিক ও ক্ষুদ্র ব্যবসায়ী নারীদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়। নগরীর মহিষবাথানস্থ সংস্থার প্রধান কার্যালয় হতে দশ জন শিক্ষার্থীকে ২০,০০০ টাকা, দশজন অসুস্থ ব্যক্তিকে ৩৩,০০০টাকা ও পঁচিশ জন নারীকে ৫০,০০০ টাকাসহ মোট এক লক্ষ তিন হাজার টাকা প্রদান করা হয়।

বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সারওয়ার জাহান বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্থার সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, পরিচালক অর্থ ও হিসাব আসাদুজ্জামান ও পরিচালক অভ্যন্তরীন নিরীক্ষণ ও পরিদর্শন মেহনাজ মুস্তারিন। এছাড়াও অত্র সংস্থার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, চিকিৎসা সহায়তা সংস্থার তহবিল থেকে, শিক্ষা সহায়তা মরহুম সামসুন্নাহার মেমোরিয়াল বৃত্তি ফান্ড ও সংস্থার শিক্ষা সহায়তা প্রকল্পের মাধ্যমে এবং সংস্থার যাকাত ফান্ড ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে এই অর্থ প্রদান করা হয়। এই অর্থ সঠিক কাজে ব্যবহার করার জন্য সহায়তা প্রাপ্তদের আহবান জানান। আগামীতেও এই ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।

সভাপতি তার বক্তব্যে বলেন, অনেক কষ্ট করে এই সংস্থাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। এ কারনে সংস্থার অসহায় ও দুঃস্থ্যদের কথা ভাবে। সেই ভাবনা থেকে প্রতি বছর সংস্থার সদস্য ও অন্যান্য অসহায়, দরিদ্র ব্যক্তিদের এককালিন সহায়তা প্রদান করে আসছে। এছাড়ার প্রতিবন্ধি, বিধবা, বীর মুক্তিযোদ্ধা ভাতা ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদানসহ অন্যান্য সহায়তা অব্যাহত রেখেছে বলে জানান তিনি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin