মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে মানব সেবা অভিযানের অসহায়দের মধ্যে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৫ এপ্রিল, ২০২২
  • ৫৪৪ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে মানব সেবা অভিযান সংস্থার আয়োজনে সোমবার বেলা ১১টার দিকে দ্বিতীয় দফায় খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়। বয়স্ক ৫০জন ভাতাভোগি ব্যক্তির মধ্যে খাদ্যসামগ্রী ও ৭০ জনের মধ্যে ৫০০টাকা করে নগদ অর্থ সহ মোট ১২০জন অসহায় নারী-পুরুষের মধ্যে এই সহায়তা প্রদান করা হয়। নগরীর মহিষবাথানস্থ সংস্থার প্রধান কার্যালয় হতে এবং বাড়ি বাড়ি গিয়েও এই খাদ্যসামগ্রী ও নগদ প্রদান করা হয় বলে জানান সংস্থার প্রধান নির্বাহী খাইরুল আলম মুকুল।

এ সময়ে প্রধান নির্বাহী বলেন, এই সংস্থা প্রতিষ্ঠার পর থেকে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত রয়েছে। ঋণ কার্যক্রমের পাশাপাশি সামাজিক কার্যক্রমগুলো সমান্তরালভাবে করে আসছে। সংস্থাটি শিক্ষা উপবৃত্তিসহ প্রতিবন্ধি, বিধবা ও বীর মুক্তিযোদ্ধা ভাতা প্রদান করে আসছে। শুধু তাইনয় মানব সেবা অভিযান অসহায় নারীদের কর্মসংস্থান ও বিদ্যুৎ সংযোগ করে দেয়াসহ বাসস্থানের ব্যবস্থাও করেন বলে জানান মুকুল। বক্তব্য শেষে তিনিসহ উপস্থিত অন্যান্য কর্মকর্তা মিলে উপস্থিত বক্তিদের মধ্যে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ প্রদান করেন।

এ সময়ে উপস্থিত ছিলেন মানব সেবা অভিযানের পরিচালক অর্থ ও হিসাব আসাদুজ্জামান ও পরিচালক অভ্যন্তরীন নিরীক্ষণ ও পরিদর্শন মেহনাজ মুস্তারিনসহ সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin