বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে মুক্তিদাতা হাই স্কুলে বই উৎসব

  • প্রকাশ সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
  • ৪৫৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাগানপাড়ায় অবস্থিত মুক্তিদাতা হাই স্কুলের ২০২৩ শিক্ষা বর্ষের জন্য নার্সারী থেকে নবম শ্রেণি পর্যন্ত বই বিতরণ করা হয়। রোববার সকাল সাড়ে ১০টার নগরীর বাগানপাড়া স্কুল প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্তিদাতা হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার রঞ্জন পিউরিফিকেশন সিএসি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ইনচার্জ ফাদার উত্তম রোজারিও। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগানপাড়া উত্তম মেষপালক ক্যাথিড্রাল ধর্মপল্লীর সহকারী ফাদার সুরেশ পিউরিফিকেশন।

এছাড়াও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিকা ঘরামীর সঞ্চালনায় বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তোলন, মোমবাতি প্রজ্জ্বলন ও দলীয় নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মোবাইল ছাড়, বই ধর, নিজেকে মানুষ হিসেবে গড়ে তোলো। কারণ যত বই পড়বে তত জ্ঞান বাড়বে। অতিতে বছর বছর শিক্ষার্থীরা নতুন বই পেত না। উপর শ্রেণির বড় ভাই বোনদের নিকট হতে পুরাতন বই কিনে নেয়া হত। তখন বিন্যামূল্যে কোন বই বিতরণ করা হতো। কিন্তু এখন সরকার শিক্ষার্থীদের হাতে বছররের শুরুতে নতুন বই তুলে দিচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, বহন কর, ধারন কর। মানে বই নিয়ে স্কুলে আস। আর বইয়ের ভিতরে যা লেখা আরেছ তা ধারণ করার পরামর্শ দেন তিনি। সেইসাথে প্রতিটি শিক্ষার্থীকে ড্রেস ও শ্রেণি বই নিয়ে এবং সকালের খাবার খেয়ে স্কুলে আসার আহ্বান জানান তিনি। বক্তব্য শেষে উপস্থিত অতিথি ও শিক্ষকবৃন্দ মিলে শিক্ষাধর্থীদের নতুন বই তুলে দেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin