রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে মুষলধারে বৃষ্টি: স্বস্তির মাঝেও জলাবদ্ধতার ভোগান্তি

  • প্রকাশ সময় শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৮৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে দুপুর থেকে বিকেল পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটা থেকে নগরীতে মুষলধারে এই বৃষ্টি শুরু হয়, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। টানা বৃষ্টিতে একদিকে যেমন স্বস্তি এসেছে, অন্যদিকে তৈরি হয়েছে ক্ষণস্থায়ী ভোগান্তি। পবিত্র ঈদুল আজহার কোরবানির পর পশুর রক্ত ও বর্জ্য কিছুটা রাস্তার যেখানে-সেখানে জমে ছিল। দুপুরের এই ভারী বৃষ্টির পানিতে রাস্তাঘাট ধুয়ে-মুছে পরিষ্কার হয়ে গেছে এবং সমস্ত বর্জ্য ড্রেনে মিশে চলে গেছে। একে একটি বড় স্বস্তির বিষয় হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

তবে উল্টো দিকে নগরবাসীকে পড়তে হয়েছে জলাবদ্ধতার ভোগান্তিতে। একটানা ভারী বৃষ্টির কারণে নগরীর বেশ কিছু নিচু এলাকায় পানি জমে যায়। এতে রাস্তাঘাটে চলাচলরত মানুষ ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এই বিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

এ বিষয়ে নগররের একাধিক ব্যক্তি বলেন, জলাবদ্ধতা একটা নিত্যনৈমিত্যতে পরিণত হয়েছে। দীর্ঘদিন ড্রেন পরিস্কার না করায় সামান্য বৃষ্টি হলেই রাস্তায় পানি উঠে পরছে। আর মুশলধারে বৃষ্টি হলেতো অনেক এলাকায় বাড়ি ঘরে পানি প্রবেশ করছে। এই জলাবদ্ধতা নিরশনে প্রয়োজনীয় পদক্ষেপ, নিয়মিত ড্রেন পরিস্কার ও শহরের মধ্যে অবৈধভাবে ভরাটকৃত পুকুর উদ্ধার করে পুণঃখননের দাবী জানান। সেইসাথে অপরিকল্পিত উন্নয়নমূলক কাজ না করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin