রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মালিক-শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বে রাজশাহী থেকে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ কেশরহাট পৌরসভাকে আধুনিকায়ন করা হবে: এমপি মিলন

রাজশাহীতে ‘ম্যাঙ্গো লাভার’ অফিসে হামলা, দুই কর্মচারী গুরুতর আহত

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের বড়ইকুঁড়ি এলাকায় দুই ভাইয়ের পারিবারিক বিরোধের জেরে ‘ম্যাঙ্গো লাভার’ নামের একটি অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার দিবাগত রাতে নওহাটা কলেজ মোড়ে অবস্থিত ওয়ালটন শোরুমের চতুর্থ তলায় থাকা ওই প্রতিষ্ঠানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।হামলায় প্রতিষ্ঠানের দুই কর্মচারী সাকিব ও তামিম গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। স্বজন ও স্থানীয়দের দাবি, হামলায় তাঁদের হাত-পায়ে গুরুতর আঘাত লেগেছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাসেল ও আশিক নামের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে শুক্রবার রাতে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে নওহাটা কলেজ মোড়ের ‘ম্যাঙ্গো লাভার’ কার্যালয়ে হামলা চালায়। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা সিসি ক্যামেরা, কম্পিউটার, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল ভাঙচুর করা হয়। হামলার সময় অফিসে কর্মরত সাকিব ও তামিম বাধা দিতে গেলে হামলাকারীরা তাঁদের ওপর চড়াও হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁদের লাঠিসোঁটা ও রড দিয়ে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। ঘটনার পর আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয়রা জানান, পারিবারিক বিরোধকে কেন্দ্র করে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো এবং সেখানে কর্মরত নিরপরাধ কর্মচারীদের মারধর করা অত্যন্ত দুঃখজনক। তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। খবর পেয়ে পবা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখন পর্যন্ত এ ঘটনায় পবা থানায় কোনো মামলা হয়নি। তবে ভুক্তভোগী পক্ষ মামলা করার প্রস্তুতি নিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin