নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়বাদী মৎস্যজীবী দলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মাদার অব ডেমোক্রেসি উপাধি পাওয়ায় এবং নিশর্ত মুক্তির দাবীতে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা ও মহানগর মৎস্যজীবী দলের আয়োজনে রোববার বিকেলে নগরীর মালোপাড়াস্থ বিএনপি দলীয় কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক নাজমুল হক বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সৈয়দ শাহীন শওকত।
বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, বিএএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজাশাহী বিএনপি’র আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম মার্শাল, মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল হুদা, জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ, জেলা বিএনপি’র সদস্য গোলাম মোস্তফা মামুন ও জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কিমিটর রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষক দলের আহবায়ক আল-আমিন সরকার টিটু।
রাজশাহী জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম জুম্মার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সদস্য সচিব জেবের আলী শান্তি, মহানগর মৎস্যজীবী দলের নেতা সেরশাদ আলী, রজব আলী, মালেক, তজিম, মিঠু, মান্নু, হিরা, মনিম, শাহজাহান, মুকুল ও জাহাঙ্গীর, জেলা মৎস্যজীবী দলের নেতা দারাজ আলী, আমিনুল ইসলাম, তাজুল ইসলাম, জাহাঙ্গীর আলম, মোবারক হোসেন, মহরম আলী, সালাউদ্দীন, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান জনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকি, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরফিন কনক সহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শাহীন শওকত ও বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এরশাদ আলী ঈশা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মৎস্যজীবীদের কথা চিন্তা করে জাল যার জলা তার এই নিয়ম করে দেন। এর ফলে মৎস্যজীবীরা আজও কাউকে টাকা দেয়া ব্যাতিরেকে মৎস্য আহরণ করছে। এখন আবার পুকুর খনন করে অনেক ব্যক্তি ব্যবসা করছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কারনে আজও তারা শান্তিতে আছে বলে জানান তিনি।
তারা আরো বলেন, এই সরকার দেশে দুর্ভিক্ষ নিয়ে এসেছে। তাদের দুর্নীতির কারনে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। এছাড়াও নিজেদের পেট ভরাট করতে জনগণের উপার বিভিন্ন ধরনের কর বৃদ্ধি করেছে। সেইসাথে নিত্যপণ্যের মূল্য যেমন চাল, ডাল, তেল, চিনিসহ, গ্যাস ও ওয়াসার পানি মূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি করেছে। এতে সাধারণ জনগণ ও খেটে খাওয়া মানুষগুলো পড়েছে বিড়ম্বনায়। এই মানুষ গুলো অতি কষ্টে দিনাদিপাত করছে। এই অবৈধ সরকারের কবল থেকে রক্ষা এবং নিদর্লীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন এবং বেগম জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তোলা হবে। আর এই আন্দোলনের অংশ হিসেবে আগামী ২ও ৩ মার্চ জেলা ও মহানগর বিএনপি’র আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। এই সমাবেশে সকলকে উপস্থিত থাকার আহবান জানান তিনি।
বক্তব্য শেষে অসুস্থ বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপি, অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীর সুস্থতা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ছেলে আরাফাত রহমান কোকোসহ সকল নেতাকর্মী এবং সকল মুসলিম ব্যক্তির রুহের মাগফিরাত ও মুসলিম উম্মাহহর শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।