বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে যুবদলের প্রতিনিধি সভা, দোয়া ও ইফতার মাহফিল

  • প্রকাশ সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ২৫২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাজশাহী বিভাগীয় প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল মঙ্গলবার বেলা ৩টা থেকে অনুষ্ঠিত হয়। রাজশাহী মহানগরীর নাইস কনভেনশন সেন্টারে আয়োজিত সভায় স্কাইপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। তিনি তার বক্তব্যে বলে উপস্থিত সকলের বক্তব্য একটাই এই অবৈধ সরকার কাউকে হত্যা করে বসে আছে। এদের থেকে দেশকে এবং দেশের মানুষকে রক্ষা করতে হবে। এই কথা শুধু বিএনপি নেতাকর্মীদের কথা নয়। এই কথা বাংলাদেশের সকল মানুষের। এই অবৈধ সরকার একযুগ ধরে বসে আছে। তারা অত্যাচার করছে। এই জালিম সরকারের কবলে থেকে দেশকে রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন এই সরকারের আমলে শত শত নেতা কর্মী হত্যা করেছে। সেইসাথে মামলা দিয়ে জর্জড়িত করে ফেলেছে। নেতাকর্মীদের নামে গায়েবী মামলা দিয়েছে। এছাড়াও সাধারণ মানুষকে নির্বিচার হত্যা করছে। এই সরকারের আমলে দেশের মানুষের কোন অধিকার নাই। এই সরকার জানে সুষ্ঠু ভোট হলে আর যাই হোক এই সরকারকে কেউ ভোট দেবেনা। কারন এরা অর্থ পাচারকারী, মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করছে। ভোট ডাকাতী করে ক্ষমতায় আছে। যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত বলে জানান তিনি। এই বিনা ভোটের সরকারকে বিতারিত করতে হবে।

তিনি আরো বলে এদেশে মানুষের বাক স্বাধীনতা নাই। সংবাদ পত্রের স্বাধীনতা নাই। সত্য কথা লিখলে তাকে কালো আইনের দ্বারা আটক করে নির্যাতন করা হয়। সেইসাথে আইনের মারপ্যাচে জেলে পাঠানো হয়। এ জন্য এই নিশি রাতের সরকারকে আর ক্ষমতায় থাকতে দেয়া যায়না। সরকারকে ক্ষমতা থেকে বিতারিত করতে বিএনপি ১০দফা কর্মসূচী দিয়েছে। এই ১০ দফা বাস্তবায়নের জন্য বিএনপি আন্দোলন শুরু করেছে। নির্দলীয় সরকারের অধিনের নির্বাচন করার আন্দোলনে সবাইকে একাত্বতা ঘোষনা করার আহ্বান জানান তিনি।

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সভাপতি ও রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ^র চন্দ্র রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান, বিএনপি’র যুগ্ম মহাসচিব সাবেক এমপি হারুনুর রশিদ হারুন, সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সভাপতি এবং রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোবেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও ওবাইদুর রহমান চন্দন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রান ও পুনর্বাসক বিষয়ক সহ-সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ^নাথ সরকার ও মহানগর বিএনপি’র সদস্য সচিব মামুন অর রশিদ মামুন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, চৌধুলী মহিবুল্লাহ আবু নূর, গোলাম মোস্তফা সাগর, হারুনুর রশিদ শিশির ও নুরুজ্জামান লিটন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মাহফুজ, সাইদুর রহমান, মাসুমুল হক, সদস্য (যুগ্ম সাধারণ সম্পাদক মার্যাদা) সাঈদ ইকবাল টিটু ও সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম, ইলিয়াস আহম্মেদ হিমেল রানা, সদস্য (সহ-সাধারণ সম্পাদক মার্যাদা) তরিকুল ইসলাম টিটু, কোষাধ্যাক্ষ গোলাম মোস্তফা, সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা আব্দুল জব্বার বাবু, খালিদ মোহাম্মদ জাকারিয়া ও এস এম উবায়দুল্লাহ। ।

এছাড়াও রাজশাহী জেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদুর রহমান সজন, বগুড়া জেলা যুবদলের আহ্বায়ক খাদেমুল ইসলাম ও সিনিয়ির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের সভাপতি তাবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান অনু, নাটোর জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান, জয়পুর হাট জেলা যুবদলের আহ্বায়ক এট.এম শাহনেওয়াজ কবির শুভ্র ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ.আর উজ্জল প্রধান, নওগাঁ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান মোহাম্মদ ফারুক ও সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম হোল্ডেন এবং সিরাজগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, জেলা যুবদলের সদস্য সচিব রেজাউল করিম টুটুল, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর তারেক, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী মহানগর মহিলা দলের সভাপতি এডভোকেট রওশনা আরা পপি, জেলা মহিলা দলের সভাপতি এডভোকেট সামসাদ বেগম মিতালী ও সাধারণ সম্পাদক সৈয়দা রোমেনা হোসেন, রাজশাহী মহানগর ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মর্ত্তুজা ফামিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকবর আলী জ্যাকিসহ যুবদল রাজশাহী বিভাগের আটটি জেলার অন্যান্য সদস্যএবং জেলা ও মহানগরের অন্যান্য সদস্য ও নেতাকর্মী এবং বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অতিথিদের বক্তব্য শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান(বীর উত্তম) এর রুহের মাগফিরাত কামনা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশনায়ক তারেক রহমানের সু-স্বাস্থ্য ও স্বৈরশাসকের কবল থেকে দেশবাসীর মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin