মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে রোববার থেকে ফ্যামিলি কার্ড’র মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

  • প্রকাশ সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৯৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। প্রথম পর্ব চলবে ২৯ মার্চ পর্যন্ত। ২য় ধাপে ৩ এপ্রিল শুরু হয়ে চলবে ১০ এপ্রিল পর্যন্ত। শনিবার সকালে নিজ কার্যালয়ে জেলা প্রশাসক আব্দুল জলিল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, নগর ও জেলা মিলে ২ লাখ পরিবার এর তালিকা চূড়ান্ত করা হয়েছে।

ফ্যামিলি কার্ডধারিরা ১ম পর্যায়ে দুই লিটার সয়াবিন তেল (১১০ টাকা লিটার),দুই কেজি চিনি (৫০ টাকা কেজি), দুই কেজি মসুর ডাল (৬৫ টাকা কেজি ) এবং দ্বিতীয় ধাপে ৩ এপ্রিল থেকে এসব পণ্যের সঙ্গে আরও দুই কেজি ছোলা (প্রতি কেজি ৫০ টাকা) কিনতে পারবেন ভোক্তারা।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, রোববার থেকে সারা দেশে সরকার এক কোটি পরিবারকে এই টিসিবি সুবিধা দেয়ার কার্যক্রম চুড়ান্ত করেছেন। এতে প্রায় পাঁচ কোটি মানুষ এই সোশ্যাল সেফটিনেট এর আওতায় আসবে বলে তিনি উল্লেখ করেন। র্জাশাহীতে দুই লক্ষ পরিবারকে এর আওতায় আনা হয়েছে। তাদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা শুরু হয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকায় পঞ্চান্ন হাজার পরিবারের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।

সিটি কর্পোরেশন এলাকায় কোন কোন স্থানে এই পণ্য বিক্রি করা তা কাউন্সিলরগণ ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারণ করবেন। সেইসাথে এর তত্বাবধান করবেন কাউন্সিলরগণ। আর ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান ও মেম্বরগণ দেখভাল করবেন সংংবাদ সম্মেলনে উল্লেখ করেন জেলা প্রশাসক।

এ সময়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরিফুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যান চৌধুরী ও রাজশাহী সাংবাদিগক ইউনিয়নের সাধারণ সম্পাদক তানজিমুল হক সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীগণ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin