মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীতে লাইট হাজস’র এর সেন্সিটাইজেশন মিটিং

  • প্রকাশ সময় বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩১২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা লাইট হাউস এর আয়োজনে বুধবার বেলা ৩টা থেকে রাজশাহী সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে সেন্সিটাইজেশন মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং এর স্বাস্থ্য বিভাগ, ধর্মীয় নেতা, আইনজীবী, সাংবাদিক, আইনশৃংখলা বাহিনী ও সিবিও সদস্যগণ অংশ গ্রহন করেন। রাজশাহী সিভিল সার্জন ডাক্তার আবু সাঈদ মোহাম্মদ ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসন অফিসের সহকারী কমিশনার সঞ্জয় দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, মেডিকেল এসিস্টেন্ট মাহমুদুল হক, আউট রিচ সুপারভাইজার ফেরদৌস আলম, আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা। সভা সঞ্চালনা ও লাইট হাউস এর কার্যক্রম সম্পর্কে তুলে ধরেন অত্র সংস্থার ডিআইসি ম্যানেজার রেজাউল করিম।
প্রাইওটাইজড এইচআইভি প্রিভেনশন এন্ড ট্রিটমেন্ট, সার্ভিস ফর কি পপুলেশনস ইন বাংলাদেশেল প্রকল্পের মাধ্যমে সুবিধা বঞ্চিত এমএসএম এবং হিজড়া জনগোষ্ঠিকে জেলা ও উপজেলা পর্যায়ে স্থাপিত সেবা কেন্দ্রের মাধ্যমে এইচআইভি টেস্ট, এইডস রোগিকে এআরটি সেন্টারে প্রেরণসহ হিজড়া ও এমএসএমদের নানা জটিল রোগ বিষয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি বলেন, এইচআইভি এইডস এইট মারাত্বক রোগ। এই রোগে মানুষকে তীলে তীলে মৃত্যুর দিকে ঠেলে দেয়। যৌনতায় এইডস রোধে প্রটেক্টশন অবশ্যই প্রয়োজন। কিন্তু এই রোগ থেকে বাঁচতে সকলকে নিজ নিজ ধর্মের অনুশাসন মানা অতিব জরুরী। কোনটা ভাল আর কোনটা খারাপ সেটা বুঝতে হবে। সেইসাথে পেটের তাগিতে খারাপ পথ নয়, ভাল পথে অর্থ যোগাড় করার জন্য আহ্বান জানান তিনি। সেইসাথে জনগণকে বাঁচাতে এ বিষয়ে সচেতনা বৃদ্ধি ও চিকিৎসা সেবা জোরদার করতে হবে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

সভাপতি বলেন, সঙ্গি নির্বাচনে সজাগ থাকতে হবে। আগামীতে এ বিষয়ে বেসরকারী সংস্থা সমুহের সাথে বসে একটি কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হবে। যাতে করে রাজশাহীতে এইচআইভি এইডসএ যেন আরা কোন ব্যক্তি আক্রান্ত না হয়। সেইসাথে হোটেল, ভ্রাম্যমান ও বাসাবাড়িতে পতিতাবৃত্তি রোধে আইনশৃংখলাবাহিনীকে আরো সজাগ ও পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin