শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে শাপলা’র উদ্যোগে বিনামূল্যে ভ্যান, সেলাই মেশিন ও কম্বল বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ৩৯৫ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১ টায় বিনামূল্যে ভ্যান, সেলাই মেশিন ও কম্বল বিতরণ করা হয় । বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসিনা মমতাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর রাজশাহীর সহকারী পরিচালক বায়েজীদ হোসেন ওয়ারেছী ও সমাজসেবা অফিসার (রেজিঃ) ড. হামিদুল ইসলাম।

আলোচনা সভায় অতিথিগণ উপকারভোগিদের নানা পরামর্শমূলক উপদেশ দেন এবং বিনামূল্যে ভ্যান, সেলাই মেশিন ও কম্বল বিতরণ এর জন্য শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রশংসা করেন। এরকম উন্নয়নমূলক কর্মকান্ড যাতে আগামীতেও করে যেতে পারে সেজন্য তাদের সহযোগিতা থাকবে বলে জানান অতিথিগণ। শেষে শাপলা কালচারাল স্কুলের শিক্ষার্থী ও স্টাফদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে সুবিধাভোগিরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin