নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গপ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে শনিবার বেলা ১১টায় গণপপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঘোষিত নজরুল বর্ষ উৎযাপন এর অংশ হিসেবে শাপলা সৃজন মঞ্চ এর আয়োজনে নজররুল উৎসব উদযাপন করা হয়। নজরুল উৎসব উদযাপন এর অংশ হিসেবে গত ২৫-২৬ সেপ্টেম্বর ২০২৬ প্রথিমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের জন্য চারটি ক্যাটাগরিতে নজরুল বিষয়ে চিত্রাংকন, কবিতা আবৃতি, নজররুল সংগীত ও নৃত্যের প্রতিযোগিতা সংস্থার নগরীর সপুরাস্থ কার্যালয় শাপলা কালচারাল স্কুলের কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গণপপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট শফিকুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ (সুইট), বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের এডিশনাল ডিআইজি খন্দকার শামীম হোসেন, সভাপতি হিসেবে ছিলেন শাপলা প্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার মানব সম্পদ ও প্রশাসন বিভাগের সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে আগত শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক, সিভিল সোসাইটির প্রতিনিধি এবং অতিথিবৃন্দ শাপলা প্রাম উন্নয়ন সংস্থার এই উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন এবং শাপলা এর উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে পুরস্কার প্রাপ্ত শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক (নাচ ও গান) কার্যক্রম পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে শিক্ষা শিক্ষার্থী, তাদের অভিভাবক, সাংবাদিক, সিভিল সোসাইটির প্রতিনিধি, বিভিন্ন পর্যায়ের স্টাফ ও অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।