বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার বৃক্ষ রোপন ও সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ

  • প্রকাশ সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৪৫৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০ টায় রাজশাহীস্থ প্রধান কার্যালয় প্রাঙ্গণে বিলুপ্ত প্রায় ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সংস্থার পরিকল্পিত কার্যক্রমের অংশ হিসেবে সংস্থার প্রধান কার্যালয় এলাকা এবং তানোর, কেশরহাট ও চৌবাড়িয়া কর্মএলাকায় সদস্যদের মাঝে ১০০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান কার্যালয়ের বৃক্ষরোপন কার্যক্রমের শুভ উদে¦াধন করেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। এ সময়ে উপস্থিত ছিলেন উপসহকারী পরিচালক আজহারুল ইসলাম, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, সমন্বয়কারী মাহবুব হোসেন, সমন্বয়কারী হাসিবুর রহমান, সমন্বয়কারী রনজিৎ কুন্ডু ও সমৃদ্ধি সমন্বয়কারী আলীনুর হোসেনসহ অন্য্যান্য কর্মকর্তা ও কর্মীবৃন্দ। তানোর, কেশরহাট ও চৌবাড়িয়া কর্মএলাকায় সদস্যদের মাঝে বিভিন্ন ধরণের গাছের চারা বিতরণ করেন রিজিওনাল ম্যানেজার, ব্রাঞ্চ ম্যানেজার ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin