নিজস্ব প্রতিবেদক: শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার সকাল ১১টায় রাজশাহীর সপুরায় অবস্থিত অত্র প্রধান কার্যালয় কনফারেন্স হলে বসন্ত বরণ উৎসব ও বিশ^ ভালবাসা দিবস উদ্যাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা কম্পিউটার এন্ড কনজুমারস এর ব্যবস্থাপনা পরিচালক সানজিদা রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার মানব সম্পদ উন্নয়ন বিভাগের সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, প্রশাসন এর সমন্বয়কারী মাহবুব হোসেন, অডিট ও মনিটরিং এর সমন্বয়কারী হাসিবুর রহমান, এমএফপি এর সমন্বয়কারী রনজিৎ কুন্ডু এবং সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, শাপলা কালচারাল স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কালচারাল ম্যানেজার ইমরুল আসাদ।
কোরআন তেলওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীদের মাধ্যমে কার্যক্রমের শুরু হয় এবং শুরুতেই বসন্ত বরণ সম্পর্কে আলোচনা হয়। আলোচনা শেষে প্রথমে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার পরিবেশনায় নাটক মানুষ মানুষের জন্য প্রদর্শিত হয় এবং সবশেষে শাপলা কালচারাল স্কুল এর শিক্ষার্থী, স্টাফ এর সমন্বয়ে বসন্ত বরণ, দেশের গান, ফোক গান ও নাচসহ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।