শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী সিল্ক পুনরুদ্ধারে ব্র্যাকের অংশগ্রহণ চাইলেন ভূমিমন্ত্রী মিনু রাজশাহীতে গুটি আম পাড়া শুরু রাজশাহীকে পরিকল্পিত মহানগর হিসেবে গড়ে তোলা হয়েছে: ভূমিমন্ত্রী মিনু এগার দলীয় জোট অযথা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে: এমপি মিলন চারঘাট উপজেলার চলমান খাল পুনঃখনন পরিদর্শন করলেন জেলা প্রশাসক রাজশাহীতে সড়ক পরিবহন গ্রুপের মরনোত্তর চেক প্রদান বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার সভা রাজশাহীতে কোরবানীর পশু উদ্বৃত্ত প্রায় নব্বই হাজার: জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা চাঁদা না দেওয়ায় আবাসন ব্যবসায়ীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন ও মেয়াদ উত্তীর্ণ কসমেটিকস বিক্রি করায় জরিমানা

রাজশাহীতে শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার জাতীয় শোক দিবস পালন

  • প্রকাশ সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১
  • ৩২০ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বেসরকারী উন্নয়ন সংস্থা শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার উদ্যোগে আজ রোববার স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়। সকাল ৯ টায় রাজশাহীস্থ প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে গভীর শ্রদ্ধার সাথে উদযাপিত হয়। শুরুতে সংস্থার পক্ষে রাজশাহী কলেজ প্রাঙ্গণে এবং মোহনপুরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

পরে এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাপলা গ্রাম উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোহসিন আলী। অন্যান্যদের মধ্যে অত্র সংস্থার উপসহকারী পরিচালক আজহারুল ইসলাম, সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, মাহবুব হোসেন, হাসিবুর রহমান ও রনজিৎ কুন্ডুসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মীবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন নির্মমতা ও নিষ্ঠুরতার একটা মাত্রা আছে কিন্তু এই খুনের দ্বারা নির্মমতা ও নিষ্ঠুরতার মাত্রা ছাড়িয়ে গেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পরবর্তী প্রজন্মকে বঙ্গবন্ধু এবং তাঁর নীতি ও আদর্শ সম্পর্কে জানানো আমাদের দ্বায়িত্ব। আর এই দায়িত্ববোধ থেকেই মূলতঃ শাপলা এ ধরণের কর্মসূচি বাস্তবায়ন করে, যা অব্যাহত থাকবে। সবশেষে শাহাদতবরণকারী জাতির পিতাসহ তাঁর পরিবারের সদস্যবৃন্দ ও অন্য শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin