বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে শিক্ষার্থীদের ভয়ে শোক পালন করতে আসেনি কেউ

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ২৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় শোক দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজশাহী দখলে রেখেছিলেন শিক্ষার্থীরা। ‘ফ্যাসিবাদের কবর রচনা ও বাংলার ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়ের বিরুদ্ধে দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বানে রাজশাহীতে এই সমাবেশ করা হয়। বৃহস্পতিবার ১৫ আগস্ট উপলক্ষে রাজশাহীর কোথাও জাতীয় শোক দিবস পালিত হয়নি। ছাত্র-জনতার ভয়ে এমন সাহস দেখায়নি। অথচ এই দিনটি শত শত কোটি টাকা খরচ করে আওয়ামী লীগ দলীয়ভাবে এবং সরকারীভাবে অনেক ঘটা করে করা হতো।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজশাহীর বিভিন্ন স্থানে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে ফেলা হয়। গুঁড়িয়ে দেওয়া হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয়ও। সেই থেকে দলটির সখল পর্যায়ের নেতা-কর্মীরা রয়েছেন আত্মগোপনে।

এদিকে শোক দিবসে আওয়ামী লীগ মাঠে নামতে পারে, এমন গুঞ্জন থেকে আগের দিন বৃহস্পতিবারের কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী। সে অনুযায়ী বেলা ১১টা থেকে নগরীর তালাইমারী, রেলগেট ও সিঅ্যান্ডবি মোড়ে জড়ো হন শিক্ষার্থীরা। সেখান থেকে মিছিল নিয়ে সবাই সাহেববাজার জিরো পয়েন্ট বড় মসজিদের সামনে সমাবেশ করেন। দুপুর পর্যন্ত চলা সমাবেশ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, বাংলার রাজপথ থেকে ছাত্র-জনতার রক্তের দাগ এখনো শুকায়নি। আর কখনো স্বৈরাচারী শাসনের উত্থান হতে দেওয়া যাবে না। আর কখনো রাজপথে আওয়ামী লীগকে সন্ত্রাসের মাধ্যমে বাংলার রাজপথ রক্তে রঞ্জিত হতে দেওয়া যাবে না। বাংলার মাটিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের ১৫ আগস্ট পালন করতে দেওয়া যাবে না। এখন থেকে জুলাই মাস হবে ছাত্র-জনতার শোকের মাস। আর আগস্ট হবে আনন্দের মাস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহীর সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরীর সভাপতিত্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক মাসুদ রানা, মেহেদী হাসান মুন্না, নওসাজ জামান, তানভীর আহমেদ রিদম, মেহেদী সজীব, আকিল বিন তালেব, ফুয়াদ উল ইসলাম ভুইয়া রাতুল, এফ.আর.এম ফাহিম রেজা, তাসিন খান, মেহেদী হাসান মারুফ, ফৌজিয়া নৌরিন, সালাহউদ্দিন আম্মার, মৃত্তিকা, মাহাদী হাসান মাহির, নুরুল ইসলাম শাহিদ ও আতাউল্লাহসহ হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin