সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে শীতের দাপটে কাবু জনগণ, ভীড় বাড়ছে ফুটপাতের শীতের কাপড়ের দোকানে

  • প্রকাশ সময় শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার দেখা হয়েছে
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: SFHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 107.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে প্রায় প্রতিদিনই বাড়ছে শীতের দাপট। এই শীতে জবুথবু হয়ে পড়ছে খেটে খাওয়া মানুষসহ সকল শ্রেণি পেশার মানুষ। দিনের বেলায় তাপমাত্রা একটু বাড়লেও বিকেল শুরু হতেই শুরু হয় শীতের দাপট। এর সাথে যুক্ত হয়েছে ঝিরি ঝিরি বাতাস। এতে করে ফুটপাত ও রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষেরা পড়েছে আরো বিপদে।

এই শীতে একটু গরম উষ্ণতা পেতে মানুষ ছুটছে ফুটপাতের পুরাতন কাপড়ের দোকানে। সাহেব থেকে কুমারপাড়া পর্যন্ত পুরাতন কাপড়েরর দোকানে উপচেপড়া ভীড় দেখা যায়। তারা নিজেদের পছন্দের এবং সাধ্যের মধ্যে কাপড় ক্রয় করছেন। ফুটপাতের দোকানগুলোতে নতুন পুরাতন কাপড় ভেদে ৫০ থেকে ১০০০টাকার মধ্যে শীতের কাপড় পাওয়া যাচ্ছে।

কাপড় ক্রয় করতে আসা ফাতেমা বেগম, মিতালী, রাবেয়া খাতুন, আবু সালেহ, আব্দুল মতিন, করিম ও আকরামসহ আরো অনেকে বলেন, ফুটপাতে অনেক ধরনের ভাল ভাল শীত কাপড় সাধ্যের মধ্যে পাওয়া যায়। এজন্য তারা নিজেদের এবং তাদের গরীব আত্মীয়সজনদের দেয়ার জন্য তারা কাপড় ক্রয় করছেন। তারা আরো বলেন, শুক্রবার করে সাহেববাজার ও আলুপট্টি এলাকার উভয়পারের রাস্তা ও ফাঁকা জায়গায় ছোট থেকে বড়দের কাপড় পাওয়া যাচ্ছে বলে জানান তারা।

এদিকে রবিন, আতাউর রহমান ও বকুলসহ একাধিক ব্যবসায়ী বলেন, শীতের শুরুতে তেমন বিক্রি না হলেও, গত কয়েকদিন ধরে তারা ভাল বিক্রি করছেন। এভাবে আর কয়েকদিন শীত থাকলে ভাল ব্যবসা করবেন বলে উল্লেখ করেন তারা।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin