রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে সচেতন সোসাইটির বৃক্ষরোপণ

  • প্রকাশ সময় রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বেসরকারী উন্নয়ন সংস্থা সচেতন সোসাইটির আয়োজনে বৃক্ষরোপন করা হয়। সংস্থা কর্তৃক বাস্তবায়িত “গেম চেঞ্জার-২” প্রকল্পের উদ্যোগে এবং এডুকো বাংলাদেশের আর্থিক সহযোগিতায় কর্ম এলাকার কিশোর-কিশোরী ক্লাবসমূহে ব্যাপকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

রোববার কাঁকনহাট পৌর এলাকার গোল্ডেন আই মডেল স্কুল প্রাঙ্গণে তিনটি গাছের চারা রোপণের মাধ্যমে দিবসের কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পল্লী বিদ্যুৎ জোন অফিস এর ডিজিএম মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঁকনহাট পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, গোল্ডেন আই মডেল স্কুলের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম ও বাংলাদেশ সিতো-রিউ কারাতে-দো এসোসিয়েশন এর প্রধান প্রশিক্ষক বকুল হোসেন।

অনুষ্ঠানে মেহগনি, অর্জুন ও কৃষ্ণচূড়ার চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। একই দিনে আরও তিনটি কিশোর-কিশোরী ক্লাবে মোট ৯৭টি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ বছর প্রকল্পের আওতাধীন ১৫টি কিশোর-কিশোরী ক্লাব এবং ১২টি স্পোর্টস ক্লাবে মোট ২,০০০টি গাছ রোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উলে¬খ্য, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গত ৫ জুন থেকে ৭ জুন পর্যন্ত মোট ১৫০টি গাছ রোপণ করা হয়েছে। এর মধ্যে বনজ গাছ ১০০টি, ফলজ গাছ ২০টি এবং ভেষজ গাছ ৩০টি। অনুষ্ঠান ও বৃক্ষরোপণ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন গেম চেঞ্জার-২ প্রকল্পের প্রোগ্রাম অর্গানাইজার রইচ হেম্ব্রম এবং এলিট পারসন বশির আহমেদ।

বক্তারা তাঁদের বক্তব্যে পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং সবুজ বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা বলেন, বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রতিটি নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin