সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে সাংবাদিকদের সাথে প্রাক বড়দিন উদযাপন

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর, ২০২১
  • ৪০২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আর একদিন পরে ২৫ ডিসেম্বর খ্রীষ্টান ধর্মের সব থেকে বড় উৎসব বড়দিন উদযাপন করা হবে। এ লক্ষে আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টায় দিকে নগরীর খ্রিস্ট্রজ্যোতি পালকীয় সেবা কেন্দ্রের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে প্রাক বড়দিন উদযাপন করা হয়। এখানে বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক্স, অনলাইন ও বেসরকারী রেডিও এর গণমাধ্যম কর্মীরা উপস্থিত র্ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বড়দিন সম্পর্কে আলোকপাত এবং সাংবাদিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশপ জের্ভাস রোজারিও, এসটিডি, ডিডি; বিশপ, রাজশাহী ধর্মপ্রদেশ। স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন খ্রিস্টজ্যোতি মিডিয়া সেন্টারের পরিচালক ফাদার বাবুল সি. কোড়াইয়া। বড়দিনের তাৎপর্য তুলে ধরেন রেভা. ফাদার ইম্মানুয়েল কানন রোজারিও।

বাংলাদেশের প্রেক্ষাপটে বড়দিন বিষয়ে আলোকপাত করেন কারিতাস রাজশাহীর আঞ্চলিক পরিচালক সুক্লেশ জর্জ কস্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন খ্রিস্টজ্যোতি মিডিয়া সেন্টারের সাধারণ সম্পাদক ফাদার সুনীল রোজারিও। প্রাক-বড়দিন উপলক্ষে কেক কেটে এবং বিভিন্ন ধরনের সংগীত পরিবেশন করেন অত্র সেবাকেন্দ্রের শিল্পিবৃন্দ। সেইসাথে গণমাধ্যম কর্মীরা তাদের মতামত পেশ করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin