নিজস্ব প্রতিবেদক: বিডি সোস্যাল নিউজের রাজশাহী প্রতিনিধি সাংবাদিক জুয়েল আহমেদের ভাই মিলন আহমেদ (৩৫) ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রাজশাহী নগরীর ধরমপুর এলাকায় বোনের বাসায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবৎ কিডনী জনিত সমস্যায় ভুগছিলেন।
মিলন নগরীর পাঁচআনি পাঠ এলাকার মৃত মানিক আহমেদের ছেলে। বাদ আসর পাঁচআনি মাঠে নামাজে জানাজা শেষে টিকাপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন সাংবাদিক সংগঠন ও প্রেস ক্লাবের সদস্যরা গভীর শোক ও মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকায়িত পরিবারে প্রতি সমবেদনা জানান।