শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
যুবদল কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদককে সম্মাননা স্মারক প্রদান ভূমি মন্ত্রী মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ফাঁকিবাজি ও দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন

রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা অনুষ্ঠিত

  • প্রকাশ সময় শনিবার, ১৯ মার্চ, ২০২২
  • ৩৮২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দিনব্যাপী রাজশাহীতে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের মিলনমেলা-২০২২ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় আয়োজিত এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। অনুষ্ঠানে রাসিক মেয়রকে শুভেচ্ছা স্মারক তুলেন দেন সাবেক ছাত্রলীগের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে রাসিক মেয়র বলেন, প্রতি বছর এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা একত্রিত হন। এটি ছাত্রলীগের নেতাকর্মীদের আনন্দের দিন। সবাই একত্রিত হলে এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দের কথা আসবেই, জাতীয় চার নেতার কথা আসবেই, মহান মুক্তি সংগ্রামের কথা আসবেই, কারণ ছাত্রলীগের সূচনা তো সেখান থেকেই। এছাড়াও নিজেদের রাজনৈতিকভাবে কিছুটা পরিশীলিত করার একটা সুযোগও তৈরি হয় এই মিলনমেলায়। প্রবীনদের সাথে নবীনদের দেখা হওয়া প্রকৃত অর্থেই মিলনমেলায় পরিণত হয়।

মিলনমেলার অনুষ্ঠানে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য নূরুল ইসলাম ঠান্ডু, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, এ্যাড. মোজাফফর হোসেন, এ্যাডভোকেট মতিউর রহমান, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বাবু, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মমিন, সাবেক সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক, সাবেক সাধারণ সম্পাদক জেডু সরকার, সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হাসান রুবন, সাবেক সভাপতি রকি কুমার ঘোষ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল আলম ও সাবেক সহ-সভাপতি আক্কাস আলী সহ ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin