বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীতে সেইফ কমিউনিটি কমিটির ত্রৈমাসিক সভা

  • প্রকাশ সময় মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩
  • ২৮৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প, জাতীয় নগর দারিদ্র হ্রাসকরণ কর্মসূচীর আওতায় সেইফ কমিউনিটি কমিটির (এস.সি.সি) ত্রৈমাসিক সভা মঙ্গলবার দুপুর ১২টায় অনুষ্ঠিত হয়। রাসিক ৬নং ওয়ার্ড কার্যালয়ের শাপলা সিডিসি ক্লাস্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শাপলা সিডিসি ক্লাস্টারের সভাপতি মুক্তিরানী দাস। প্রধান অতিথি ছিলেন রাসিক ৬নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টুকু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ল্যাবরেটরি হাই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মাওলানা সাদেকুল ইসলাম, সাংবাদিক ফজলুল করিম বাবলু, শাপলা সিডিসি ক্লাস্টারের সাধারণ সম্পাদক হুমিয়ারা খাতুন, সহ-সাধারণ সম্পাদক শারমিন আরা, ক্যাশিয়ার রুমা বেগম, সদস্য তানজিলা, রুশী পারভীন, অজুফা শিউলী ও সিটিএফ খুশিসহ অন্যান্য সদস্যবৃন্দ। সভায় নারীদের জেন্ডার সমতা, অধিকার, মানবাধিকার, বাল্যবিবাহ ও নারীদের প্রতি সহিংসতা এবং মাদকদ্রব্য রোধে করনীয় বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। সেইসাথে নিজ নিজ পাড়া মহল্লায় বাল্যবিবাহ ও নারীর সহিংসতা রোধে সক্রিয়ভাবে কাজ করার জন্য কমিটির সদস্যদের আহবান জানানো হয়।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin