মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময়

রাজশাহীতে স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা

  • প্রকাশ সময় রবিবার, ২৮ আগস্ট, ২০২২
  • ৫৫৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর ২৭নং ওয়ার্ড উত্তর ও দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়। সাধুর মোড় সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ২৭নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা, সাবেক মেয়র ও সংসদ সদস্য জননেতা মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগরীর বিএনপি’র সাবেক সভাপতি ও রাসিক সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও রাসিক ২৭নং ওয়ার্ড কাউন্সিলর বিএনপি নেতা আনোয়ার আজিম আযব।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন। উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ সুইট, কেন্দ্রীয় যুবদলের সদস্য আব্দুল কাদের বকুল, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবেদুর রেজা রিপন ও সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার মন্ডলসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি একটি আদর্শিক ও জনগণের দল। বিএনপি কখনো নির্বাচন দেখে ভয় পায়না। কারন বিএনপি যতবার জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন ততবার নির্বাচনে মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিক হয়েই সেবা করেছেন। বর্তমান সরকারের অনেক মন্ত্রীরা বিএনপিকে নিয়ে নানা ভূল তথ্য ও প্রপাকাণ্ডা করছে। কারন তারা সেবক নয়, শাসক। এই প্রপাকাণ্ডায় বিএনপি’র চুল পরিমানও ক্ষতি হবে না। বিএনপি যেমন শক্তিশালী ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপি নেতা তৈরীর কারখানা। এজন্য এই দলের নেতা হওয়ার জন্য জনগণ বিএনপি’র জন্ম থেকেই পাইপ লাইনে থাকে। তিনি বলেন, বিএনপি’র প্রতিটি অঙ্গ ও সহযোগি সংগঠনের সমান গুরুত্ব রয়েছে। এজন্য নেতা হয়ে শুধু নাম কামালে হবেনা। দলের হয়ে কাজ করতে হবে। কেন্দ্রের ঘোষনা অনুযায়ী সকল কর্মকাণ্ডে অংশগ্রহন করতে হবে। জেল জুলুমের ভয়ে বাড়িতে বসে থাকলে সে নেতা কোনদিন সামনের দিকে অগ্রসর হতে পারবেনা। আসছে সরকার পতনের আন্দোলনে সবাইকে রাজপথে নামার আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধান অতিথি।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin