সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীতে ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজন গ্রেপ্তার

  • প্রকাশ সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় সংঘবদ্ধ হামলা, ছিনতাই ও এলোপাথাড়ি গুলি বর্ষণের ঘটনায় ১৫ মামলার আসামি কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন নজরুল ইসলাম জুলু (৫১), নাজমুল ইসলাম জিম (২৭) ও মনা ইসলাম (২৮) । জুলু রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার টিকাপাড়ার নজির শেখ ড্রাইভারের ছেলে এবং জুলুর ছেলে নাজমুল ইসলাম। মনা একই এলাকার আনসার আলীর ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকার সিয়ামের সাথে পূর্ব শত্রুতার জেরে গত মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বিকেল ৫ টায় বোয়ালিয়া থানার রামচন্দ্রপুর এলাকায় আপস মীমাংসার বৈঠক চলছিলো। আপস মীমাংসার এক পর্যায়ে আসামিরা সিয়াম ইসলামের ওপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। তাকে গলা চেপে ধরে এবং জিআই পাইপ দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

এছাড়াও আসামিরা তার কপালে পিস্তল ঠেকিয়ে প্রাণনাশের হুমকি দেয় এবং অন্য আসামিরা ২,৪০০ টাকা ও ৫ হাজার টাকা মূল্যের রূপার চেইন ছিনিয়ে নেয়। সে দৌড়ে পালানোর চেষ্টা করলে আসামিরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলির ভয়ে তিনি নিকটবর্তী ভবনে আশ্রয় নেন। এলোপাথাড়ি গুলির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ঘেরাও করতে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় সিয়াম বোয়ালিয়া থানায় একটি অভিযোগ দাখিল করে।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া মডেল থানা ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (২ জুলাই ২০২৫) রাত সাড়ে ১০ টায় টিকাপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা চাঁদাবাজি, অবৈধ অস্ত্র বহন, ধর্ষণ, জুয়া ও মারামারিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। আরো জানা যায়, গ্রেফতারকৃত নজরুল ইসলাম জুলু এলাকায় অবৈধ প্রভাববিস্তারকারী হিসেবে পরিচিত এবং তার ছত্রছায়ায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়ে আসছে। এছাড়াও জুলুর নেতৃত্বে রাজশাহী প্রেসক্লাব দখলসহ ব্যাপক চাঁদাবাজির অভিযোগ রয়েছে।

উল্লেখ্য কথিত সাংবাদিক নজরুল ইসলাম জুলুর নামে বিভিন্ন অপরাধে ১৫ টি তার ছেলে জিমের নামে ২ টি এবং মনার নামে ৭ টি মামলার রয়েছে গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে আরএমপি সূত্র মতে জানা গেছে।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin