বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
চট্টগ্রামে নিহত সেনাসদস্য তাসনিম রিফায়াতের গ্রামের বাড়ি রাজশাহীতে শোকের মাতম পদ্মার পানিতে ডুবেছে ঘর, পানিবন্দী মানুষের পাশে জেলা প্রশাসক শিশুর সার্বিক বিকাশ নিশ্চিতে প্রাতিষ্ঠানিক সমন্বয় জোরদারের আহ্বান বিএমডিএ’র মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত রাজশাহী বোর্ডে পুনর্নিরীক্ষিত খাতা পুনরায় দেখার অভিযোগ পবা মোহনপুরের প্রতিটা কমিউনিটি ক্লিনিকের আধুনিকায়ন করা হবে পবার চর মাঝার দিয়ারে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনীতে : এমপি মিলন রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবীতে নওহাটায় মানববন্ধন অসুস্থ স্বেচ্ছাসেবক দল নেতা জয়নাল এর পাশে বিএনপি নেতা সুলতান আন্তর্জাতিক মানের ট্রেনিং-এর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহীতে সারের কোনো সংকট নেই: বিভাগীয় কমিশনার

রাজশাহীর কদম শহরে পশুর হাট উদ্বোধন

  • প্রকাশ সময় শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৩২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কদম শহরে দীর্ঘ ২৪ বছর পরে আবারও শুরু হলো পশুর হাট। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে গোদাগাড়ী উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে হাটের উদ্বোধন করেন। এরপর হাট প্রাঙ্গনে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদম শহর পশুর হাটের ইজাদার রেজাউল করিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপাড়া ইউপি চেয়ারম্যান ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের কোষাধ্যক্ষ বেলাল উদ্দিন সোহেল ও গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন হাট ব্যবসায়ী তরিকুল ইসলাম চুন্নু। এ সমেয় কদম শহর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি বলেন, এই হাট দুইশ বছরের পুরনো। সময়ে বিবর্তনে হাটটি বন্ধ হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্থ হয় এলাকাবাসী ও সরকার। এই হাট আবারও চালু হওয়ায় অত্র এলাকার অনেক যুবক ও বেকার মানুষের কর্মসংস্থান হবে। সেইসাথে উন্নয়ন হবে এই এলাকার। সরাকারও একটা নির্দিষ্ট হারে খাজনা পাবে। তিনি আরো বলেন, মনোরম পরিবেশে এই হাটে ব্যবসায়ীরা সম্পূর্ন নিরাপত্তার মধ্যে থেকে ব্যবসা করতে পারবেন। সেইসাথে হাটের উন্নয়নে প্রয়োজনে তাঁর সহযোগিতা থাকবে বলে উল্লেখ করেন প্রধান অতিথি। বক্তব্য শেষে তিনি হাটের উদ্বোধন ঘোষনা করেন। পরে তিনি হাটে ঘুরে দেখেন এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেন।

সভাপতি বলেন, এই হাট সপ্তাহে শনিবার ও মঙ্গলবার অনুষ্ঠিত হবে। দেশের যে কোন প্রান্ত থেকে ব্যবসায়ী ও অন্যান্য ক্রেতাগণ এসে নির্বিঘ্নে এই হাটে পছন্দের গরু, ছাগল, মহিষ ও ভেড়াসহ অন্যান্য পশু পাখি ক্রয় ও বিক্রয় করতে পারবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন, যেহেতু সকল কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে, সেহেতু পশু ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে টোলের হার একটু বৃদ্ধি পেয়েছে। গরু-মহিষ সর্বসাকুল্যে ৬০০ টাকা এবং ছাগল-ভেড়া সর্বসাকুল্যে ৪৫০টাকা করে টোল আদায় করা হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin