মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর কাপড়পট্টিতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

  • প্রকাশ সময় শনিবার, ৯ এপ্রিল, ২০২২
  • ৪৪৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মে মাসের ৩ তারিখ মুসলমানদের সব থেকে বড় উৎসব ঈদ-উল ফিতর অনুষ্ঠিত হবে। দীর্ঘ দুই বছর কোভিড-১৯ এর কারনে কেউ ভালভাবে ঈদ করতে পারেননি। সকল প্রকার পোষাকের মার্কেট বন্ধ থাকায় নতুন কাপড় ছাড়াই বেশীরভাগ মানুষ ঈদ করেছেন। কিন্তু এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। করোনার প্রভাব না থাকায় মুসলিম জনগণ নতুন কাপড় পরে ঈদ করার জন্য সাধ্যমত বিভিন্ন ধরনের সিট কাপড়, থান কাপড়, থ্রি-পিচ, শাড়ী ও পাঞ্জাবীর কাপড়সহ নানা প্রকার কাপড় ক্রয় করছেন। আবার কেউ কেউ শাড়ী কিনেছেন। এর সাথে ম্যাচিং করে রøাউজ ও পেটিকট তৈরীর জন্য ম্যাচিং কর্ণারে ভীড় করছেন।

এছাড়াও জামাই থেকে শুরু করে নিজেদের জন্য শার্ট পিচ ও প্যান্ট পিচ ক্রয় করছেন। এমনি ক্রেতা সিদ্দিকুর রহমান, সাজ্জাদ হোসেন, আরিফুল হক ও মশিউর রহমান এবং ডেইজি, লাবণী, আনোয়ারা ও ফৌজিয়া সহ আরো অনেক ক্রেতা বলেন, এবারে সকল ধরনের কাপড়ের দাম ব্যাপকভাবে বেড়ে গেছে। করোনার ধকল কাটিয়ে না উঠতেই নিত্যপন্য সহ সকলর পন্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় তারা সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন । এর মধ্যে ঈদে সবাইকে নিয়ে আনন্দ ভাগ করতে নতুন পোষাকের জন্য কাপড় কিনতে এসে বাজেটের সঙ্গে সঙ্গতি রাখতে পারছেন না বলে জানান তারা।

জনতা বস্ত্রালয়ের স্বত্বাধিকারী ব্যবসায়ী আলহাজ্ব সারওয়ার হোসেন পলাশ, ইছলা ক্লথ স্টোরের মালিক এনামুল হক ও রহমান এন্ড সন্স এর আরিফুল হকসহ অন্যান্য ব্যবসায়ীরা বলেন, এবারে সকল কাপড়ের দাম বেশী হওয়ায় ক্রেতারা পড়েছেন বিপাকে। বিশেষ করে মধ্যবিত্তরা বিপাকে পড়েছেন বেশী। এছাড়াও যাকাতের কাপড়ের দামও বৃদ্ধি পাওয়ায় এ বছরে বেচাকেনা খুব ভাল হবে বলে মনে হচ্ছেনা। রোজার ছয়টা চলে গেলেও ব্যবসা তেমন শুরু হয়েছিলো না। তবে শনিবার থেকে ব্যবসা শুরু হলেও দামের কারনে কাস্টমাররা কাপড় ক্রয় করতে পারছেনা বলে জানান তারা।

এদিকে রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা বলেন, বারংবার সুতা, জালানী তেল ও গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বস্ত্র ব্যবসায়ে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। প্রতিটি সিট কাপড়ের দাম রকম ভেদে ২০ থেকে ৮০ টাকা গজে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শাড়ী কাপড়ে ২০০- ২৫০টাকা এবং থ্রি-পিচ ও টু-পিচেও ১৫০-২৫০টাকা পর্য়ন্ত বৃদ্ধি পেয়েছে । এতে করে এই রোজায় কতটা ব্যবসা হবে তা সঠিকভাবে বলা যাচ্ছেনা। তিনি আরো বলেন, গত দুই বছর করোনার কারনে ব্যবসা করতে পারেন নি। এবার আবার দাম বেশী হওয়ায় ব্যবসায়ী ও ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। এ খাত বাঁচাতে কাপড়ের কাঁচা মাল এবং সুঁতার উপরে থেকে শুল্ক কমানোর আহবান জানান এই নেতা।


এদিকে রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক খন্দকার শামীম আহম্মেদ বলেন, ব্যবসা মোটামোটি শুরু হয়েছে। তবে দাম বেশী। মোকামেও টাকা দিয়ে পছন্দের কাপড় পাওয়া যাচ্ছেনা বলে জানান তিনি। আইনশৃংখলার অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তাদের মার্কেটে সার্বক্ষণিক পুলিশি টহল রয়েছে। গভীর রাত পর্যন্ত ব্যবসা করলে ক্রেতাদের কোন প্রকার সমস্যা নাই বলে জানান তিনি।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin