সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর কৃতি সন্তান ডা. আতিক মাহমুদ ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক নির্বাচিত

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ২২২ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পন্থী চিকিৎসকদের একমাত্র সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাজশাহীর কৃতি সন্তান ডা. আতিক মাহমুদ। তার এই অর্জনে রাজশাহীবাসী অনেক আনন্দিত। এলাকার মানুষ ও শুভানুধ্যায়ীরা তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

ডা. আতিক মাহমুদ শিক্ষাজীবন শুরু করেন মসজিদ মিশন একাডেমি হতে ও ২০০২সালে কৃতিত্বের সাথে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। পরবর্তীতে ২০০৪ সালে তিনি রাজউক উত্তরা মডেল স্কুল এন্ড কলেজ ঢাকা থেকে এইচ.এস.সি পাশ করেন। এরপর চিকিৎসা বিদ্যায় উচ্চশিক্ষার জন্য ঢাকা ডেন্টাল কলেজে বিডিএস-এ ভর্তি হন ও ও সাফল্যের সাথে বিডিএস ডিগ্রি অর্জন করেন, পরে তিনি ৩৪তম ব্যাচে সাফল্যের সাথে বাংলাদেশ সিভিল সার্ভিস এ যোগদান করেন।

তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হতে প্রস্থডনটিক্স বিভাগে উচ্চতর ডিগ্রী এম.এস লাভ করেন এবং বর্তমানে ঢাকা ডেন্টাল কলেজে সংশ্লিষ্ট বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। ছাত্র জীবনে তিনি ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি ড্যাব এর সহ-সাংগঠনিক সম্পাদক এর পাশাপাশি বাংলাদেশ ডেন্টাল সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ডা. আতিক মাহমুদ এর এই সাফল্য রাজশাহীর জন্য গর্বের। রাজশাহীর জনগণ তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দেশসেবায় আরো সফলতা কামনা করেন।

এ বিষয়ে ডা. আতিক মাহমুদ বলেন, তিনি রাজনীতির শুরু থেকেই জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতিতে বিশ্বাসী। তিনি ঢাকা ডেন্টাল কলেজ ছাত্রদলের নেতৃত্ব দিয়েছেন। পেশাতে এসে ড্যাব তাকে মূল্যায়ন করায় ড্যাব নেতৃবৃন্দের নিকট তিনি কৃতজ্ঞ। তাকে যে দায়িত্ব দেয়া হয়েছে তা তিনি সুচারু রুপে পালন করে যাবেন বলে উল্লেখ করেন। সেইসাথে আগামী বছরের জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য দেশবাসীকে আহ্বান জানান ডা. আতিক মাহমুদ।

 

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin