মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
পবা ইউএনও এর উদ্যোগে দীর্ঘ ২২ বছরের দুর্ভোগ কাটল এক দিনে নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩

রাজশাহীর কোর্ট এলাকায় ফুটপাত দখল করে চা স্টল ও খাবারের হোটেল

  • প্রকাশ সময় রবিবার, ১০ এপ্রিল, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মানুষ ও যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশন হতে শত শত কোটি টাকা ব্যয় করে নান্দনিক ফুটপাত তৈরী করা হয়েছে। রাজশাহীর মানুষ ভেবে ছিলো এই ফুটপাত দিয়ে তারা নির্বিঘ্নে চলাচল করবে। কিন্তু সেগুড়ে বালি পড়েছে। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা ফুটপাত দখলতো করেই রেখেই, তার সাথে এখন আবার মূল রাস্তার ছিুটা হলেও দখল করে ব্যবসা করছে। এমন চিত্র শহরের প্রতিটি স্থানেই দেখা যায়।

সাহেব বাজার, মেডিকেল গেটের এপার অপার, লক্ষ্মীপুর, শিরোইল বাস স্ট্যান্ড, সাগরপাড়া পুরোটাই দখল করে আছে ফুটপাত ব্যবসায়ী। এখন আবার নতুন করে যুক্ত হয়েছে রাজশাহী কোর্ট এলাকায়। যেখানে অফিস চলাকালীন দিনগুলোতে হাজার হাজার মানুষ কোর্টে যাতায়াত করে। সেই কোর্টের পূর্ব পার্শের ফুটপাত ও মূল রাস্তার কিছুটা দখল করে ব্যবসা করছে এক শ্রেণির মানুষ। এই রাস্তা দিয়ে সার্বোক্ষণিক শত শত বিভিন্ন ধরনের যান বাহন চলাচল করাতে সর্বদা যানজোট লেগেই আছে। ট্রাফিক চেষ্টা করেও এই যানজোট নিরসন করতে পারছেন না।

রোববার কোর্ট এলাকায় দায়িত্বরত এক ট্রাফিক পুলিশ বলেন, এই ধরনের গুরুত্বপুর্ণ স্থানে এভাবে ফুটপাত দখল করে মানুষের অসুবিধা করা ঠিক নয়। এগুলো সিটি কর্পোরেশনের দেখা প্রয়োজন। সেইসাথে মানুষদেরও সচেতন হতে হবে বলে জানান এই ট্রাফিক পুলিশ।

বিভিন্ন মামলায় কোর্টে হাজিরা দিতে আসা ব্যক্তি মুরাদ পারভেজ, শহিদুল ইসলাম, মানিক, সোহেল, রইস ও আবু তালেবসহ একাধিক ব্যক্তি বলেন, সিটি কর্পোরেশনের উদ্যোগ বিফলে চলে যাচ্ছে এই ধরনের কিছু লোকের কারনে। জনগণের জীবনের নিরাপত্তা এবং নির্বিঘ্নে চলাচল করতে সিটি কর্পোরেশন এই ধরনের ফুটপাত তৈরী করলেও সুফল পাচ্ছেনা জনগণ। দ্রুত সময়ে এই মহানগরীর সকল ফুটপাত দখলমুক্ত করে জনগণের চলাচলের পথ সুগম করতে কর্তৃপক্ষের নিকট দাবী জানান তারা।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin