বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
প্রশাসনের আশ্বাসে রামেক হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি স্থগিত রাজশাহীতে টাইলসের নিচে লুকানো মাদক ও নগদ ১১ লাখ টাকাসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী আটক উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে ভূমিমন্ত্রী মিনু সকল বাধা অতিক্রম করে প্রতিষ্ঠিত হতে হবে, রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজের ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে এমপি অসুস্থ বিএনপি নেতা বাদশার পাশে এমপি মিলন পবার খড়খড়ি এলাকার শ্রী শ্রী গোপালদেব ঠাকুর মন্দির পরিদর্শন করলেন এমপি মিলন অসুস্থ ভূমিমন্ত্রী মিনুর পাশে এমপি মিলন রাজশাহীতে আনন্দ-বিষাদে দেবী দুর্গাকে বিদায়: পদ্মায় প্রতিমা বিসর্জন ৫ দফা দাবিতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কাঁকনহাট পৌর সাবেক মেয়র আব্দুল মজিদ এর ইন্তেকাল

রাজশাহীর গণকপাড়ার রাস্তা মুক্ত করার সিদ্ধান্তে মতবিনিময় সভা

  • প্রকাশ সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রমজানকে সামনে রেখে রাজশাহীর মহানগরীর প্রান কেন্দ্র গণকপাড়া মুক্ত করার সিদ্ধান্ত হয়। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ বিভাগ, রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী সিটি কর্পোরেশন যৌথ উদ্দ্যেগে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়। এসময়ে আরএমপি কমিশনার আবু সুফিয়ান, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকু ও রাজশাহী সিটি কর্পোরেশনে স্টেট অফিসার মতিউর রহমান ও রাজশাহী সাহেববাজার বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি অশোক কুমার সাহা সহ অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরএমপি কমিশনার বলেন, গণকপাড়া যানজট মুক্ত করতে এবং পরিবেশ সুন্দর করা এবং রাস্তার উপরে ব্যবসাকারীদের অন্যত্র সড়িয়ে নেয়ার দায়িত্ব হচ্ছে রাজশাহী সিটি কর্পোরেশনের। পুলিশ সহায়তা করবে বলে উল্লেখ করেন তিনি। সেইসাথে সিটি কর্পোরেশনের প্রশাসক, রাজশাহী বিভাগীয় কমিশার এর সাথে এ বিষয়ে কথা বলবেন বলে উল্লেখ করেন তিনি। এছাড়াও বিষয়ে পদক্ষেপ নিতে তিনি রাজশাহী সিটি কর্পোরেশন ও রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে অনুরোধ করেন।
এদিকে এ বিষয়ে শনিবার দুপুরে চেম্বার ভবনের সম্মেলন কক্ষে সিটি কর্পোরেশন, ফুটপাত ও অন্যান্য ব্যবসায়ী নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল হক হারু, মাহনগর কৃষক দলের সাবেক সদস্য সচিব গোলাম সাকলায়েন ইকো, রাজশাহী সিটি পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি শফিকুর রহমান ও গণকপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি উম্মুর রহমান রোকেশসহ বিভিন্ন ব্যবসায়ীগণ।
সভায় দ্রুত সময়ে গণকপাড়া রাস্তার উপর থেকে খাবার দোকান সমুহ অপসারণ করে পুর্বের স্থানে পুনর্বহাল করার জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়। আর এই কাজে সহযোগিতা করার জন্য পুলিশ বিভাগের সহযোগিতা কামনা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন চেম্বার সভাপতি মাসুদুর রহমান রিংকু।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin