সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
নগর উন্নয়নের সঙ্গে পরিবেশের বিষয়টিকেও সমান গুরুত্ব দিতে হবে: সুইট রাজশাহী বার এসোসিয়েশন ভবনের বিদ্যুতের তার চুরি, ভোগান্তিতে আইনজীবী ও সেবা গ্রহিতারা রাজশাহীতে এডভোকেট খোরশেদ আলম এর মৃত্যুতে ফুলকোর্ট রেভারেন্স রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন বেকারীকে দশ হাজার টাকা জরিমানা বরেন্দ্রের মাঠপর্যায়ে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিএমডিএ নির্বাহী পরিচালক এর মতবিনিময় রাজশাহীর ক্রীড়া গৌরব পুনরুদ্ধারে বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ও টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা ভূমিমন্ত্রীর বেগম খালেদা জিয়া হচ্ছেন একজন মমতাময়ী মায়ের মূর্ত প্রতীক: ভূমিমন্ত্রী মিনু গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, রাজশাহীতে দৈনিক এদিনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন: এমপি মিলন রাজশাহীতে থানার সামনে বিক্ষোভ, ৬০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩ আরডিএ এর ১৫৭ দোকান গায়েব করে বানিয়েছেন সুবিশাল ফার্নিচার শোরুম শফিকুল আউয়াল খান

রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০টি কাঁঠালের চারা রোপন

  • প্রকাশ সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: “পরিবেশ রক্ষায় এই বর্ষায় অন্ত একটি গাছ লাগাই” এই স্লোগানে মাসব্যাপি বৃক্সরোপন কর্মসূচীর অংশ েিসবে রাজশাহীর গোদাগাড়ীর রাজাবাড়ি হাট দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন কেন্দ্রে গতকাল একশ পঞ্চাশটি কাঁঠালের চারা রোপন করা হয়। রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রাল, সেভ দি ন্যাচার এন্ড লাইফ ও উত্তরণ সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর যৌথ আয়োজনে এই কাঁঠালের চারা রোপন করা হয়।

এ সময়ে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট মিজানুর রহমান, দুগ্ধ ও গবাদি উন্নয়ন খামারের উপ-পরিচালক ইসমাইল হোসেন, রোটারিয়ান প্রফেসর ড. জালাল উদ্দিন সরদার, রোটারিয়ান ড. হেমায়েতুল ইসলাম আরিফ, রোটারিয়ান শরিফুল হক, রোটারিয়ান হাসিবুল হাসান নান্নু রোটারিয়ান মোহাম্মদ সাব্বির সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বৃক্ষরোপনের পূর্বে রোটারী ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের প্রেসিডেন্ট মিজানুর রহমান বলেন, গাছ হচ্ছে প্রাণীকুলের বেঁচে থাকার অবলম্বন। কারন গাছ অক্সিজেন ছাড়ে বলেই সবাই বেঁচে থাকে। তিনি আরো বলেন,একটি দেশে প্রায় পঁচিশ শতাংশ বনভূমি প্রয়োজন। কিন্তু বাংলাদেশে এর অর্ধেকও নাই। এজন্য এ মৌসুমে ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা প্রচুর পরিমানে রোপনের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, প্রয়োজনীয় গাছ না থাকায় জলবায়ুর পরিবর্তন দেখা যাচ্ছে। এর ফলে প্রকৃতিতে বিরুপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গরমের সময় ব্যাপক গরম এবং শীতের সময় প্রচন্ড শীত পরিলক্ষিত হচ্ছে। সেইসাথে অনাবৃষ্টি ও অনাবৃষ্টিতে ফসলেরও ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। প্রকৃতির এই ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপনের পরামর্শ দেন তিনি। বক্তব্য শেষ উপস্থিত সবাইকে নিয়ে কাঁঠালের চারা রোপন করেন।

শেয়ার করুন

আরো নিউজ দেখুন
© All rights reserved © 2021 dailysuprovatrajshahi.com
Developed by: MUN IT-01737779710
Tuhin